শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
কর্পোরেট

ফের সিআইপি হলেন এম এ রাজ্জাক খান রাজ

কর্পোরেট ডেস্ক: বাণিজ্য খাতে অবদান এবং বাণিজ্য সংগঠনে নেতৃত্বর জন্য পুনরায় বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে (সিআইপি) কার্ড পেয়েছেন মিনিস্টার – মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট (২০২১ – ২০২৩) এম এ রাজ্জাক খান রাজ।

দেশের রপ্তানি এবং বাণিজ্য (ট্রেড) খাতে বিশেষ অবদান রাখার জন্যে মিনিস্টার – মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট (২০২১ – ২০২৩) এম এ রাজ্জাক খান রাজ সহ ১৮৪ জন ব্যবসায়ীকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপি হিসেবে মনোনীত করা হয়।

সম্প্রতি রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে ১৪০ জন ব্যবসায়ী নেতাকে সিআইপি (রপ্তানি) এবং ৪৪ জন ব্যবসায়ী নেতাকে সিআইপি (ট্রেড) সম্মানে ভূষিত করা হয়েছে।

আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ব্যবসায়ীদের হাতে কার্ড তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য প্রতিমন্ত্রী জনাব আহসানুল ইসলাম টিটু, এমপি। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান ও এফবিসিসিআই এর সভাপতি জনাব মাহবুবুল আলম প্রমুখ। ২০২২ অর্থবছরে রপ্তানি বাণিজ্যে অবদানের জন্য এবার সিআইপি কার্ড প্রদান করা হয়। বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো যৌথভাবে এ অনুষ্ঠানটি আয়োজন করেছিল।

উল্লেখ্য যে, সিআইপি কার্ডধারীরা সচিবালয়ে প্রবেশে বিশেষ পাস কার্ড পেয়ে থাকেন। ব্যবসা সংক্রান্ত ভ্রমণে বিমান, রেল, সড়ক ও নৌপথে আসন এর ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। এমনকি বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহারেরও সুযোগ পাবেন। কার্ডটির মেয়াদ ১ বছর।

এ বিষয়ে এম এ রাজ্জাক খান রাজ বলেন- “আমি আবারও বাংলাদেশ সরকাররের বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে আমার কাজের স্বীকৃতি স্বরূপ সিআইপি (ট্রেড) কার্ড প্রদানের জন্য। আমি সর্বদা শিল্পের কল্যাণে কাজ করে থাকি। দেশ ও মানুষের কথা ভেবে বাংলাদেশের শিল্প ক্ষেত্রকে আরও উন্নত করতে আমি বদ্ধপরিকর। আর এই সম্মাননা আমাকে আরও অনুপ্রাণিত করবে দেশের বাণিজ্য ও রপ্তানিকে সম্প্রসারিত করতে।”

▐ সর্বশেষ পাওয়া সংবাদ