শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
কর্পোরেট

ব্যবসায় ও আর্থিক বিষয়গুলো বুঝতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিলো আইসিএবি

কর্পোরেট ডেস্ক: সাংবাদিকদের ব্যবসায় ও আর্থিক বিষয়গুলো ভালোভাবে বুঝতে সাহায্য করার লক্ষে প্রশিক্ষণের আয়োজন করেছে দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)।

শনিবার (১১ মে) আইসিএবি’র সিএ ভবনে অর্থনৈতিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এর সাংবাদিকদের জন্য ফাইনান্স ফর নন-ফাইনান্স প্রফেশনাল শীর্ষক এ প্রশিক্ষণের আয়োজন করে। এতে দেশের অর্থনীতি উপকৃত হবে এমন সব ক্ষেত্রেগুলোতে আইসিএবি এবং ইআরএফ আরো সহযোগিতামূলক কাজ করতে আগ্রহী ৷

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইসিএবি প্রেসিডেন্ট মোহাম্মদ ফোরকান উদ্দীণ এফসিএ, ভাইস প্রেসিডেন্ট এমবিএম লুৎফুল হাদী এফসিএ, কাউন্সিল মেম্বার ও সাবেক প্রেসিডেন্ট মোঃ হুমায়ুন কবির এফসিএ, সিইও শুভাশীষ বসু এবং ইআরএফ প্রেসিডেন্ট মোহাম্মদ রেফায়েতুল্লাহ মৃধা। এছাড়াও উপস্থিত ছিলেন আইসিএবি-র চিফ অপারেটিং অফিসার মাহবুব আহমেদ সিদ্দিকী এফসিএ এবং সিনিয়র উপ-পরিচালক মোমেনা হোসেন রুপা এফসিএ। মোহাম্মদ মুসলিম চৌধুরী, সাবেক মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, বাংলাদেশ এতে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন।

ওয়াসেকুল হক রিগান এফসিএ, পার্টনার, মাহফেল হক অ্যান্ড কোং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস প্রশিক্ষণটি পরিচালনা করেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ