শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
কর্পোরেট

চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক সূচকের অগ্রগতি বিষয়ক মতবিনিময় সভা

কর্পোরেট ডেস্ক: অগ্রণী ব্যাংক পিএলসি’র চট্টগ্রাম সার্কেলাধীন অঞ্চল, কর্পোরেট শাখা প্রধান ও শাখা ব্যবস্থাপকগণের সঙ্গে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মার্চ ২০২৪ ভিত্তিক খেলাপী ঋণের স্থিতি এবং এপ্রিল ২০২৪ ভিত্তিক বিভিন্ন ব্যবসায়িক সূচকের অগ্রগতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ মে ) চট্টগ্রামে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা(সিইও) মো. মুরশেদুল কবীর, উপব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম ও তাহমিনা আখতার।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (ক্রেডিট) মো. শামছুল আলম। রিকভারি ও চট্টগ্রাম সার্কেলের মহাব্যবস্থাপক এ, কে, এম শামীম রেজার সভাপতিত্বে সভায় ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, অঞ্চল ও কর্পোরেট শাখা প্রধানগণ এবং অন্যান্য শাখা ব্যবস্থাপকগণসহ কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. জায়েদ বখ্ত ব্যাংকের শ্রেণীকৃত খেলাপী ঋণ সমূহ কমানোর জন্য বিভিন্ন টেকনিক সম্পর্কে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। এসময় প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মুরশেদুল কবীর ব্যাংকের শ্রেণীকৃত ঋণ হ্রাসকরণের পাশাপাশি নতুন ঋণ প্রদান ও আমানত বৃদ্ধির বিষয়ে বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ