শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
কর্পোরেট

এনসিসি ব্যাংকের এমডি ও সিইও হলেন শামসুল আরেফিন

কর্পোরেট ডেস্ক: এম. শামসুল আরেফিন এনসিসি ব্যাংক পিএলসি. এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে সম্প্রতি যোগদান করেছেন। ইতোপূর্বে, তিনি একই ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পদে ক্যামেলকো, চীফ রিস্ক অফিসার, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট এবং কর্পোরেট বিজনেস বিভাগের প্রধানসহ বিভিন্ন বিভাগের দায়িত্ব পালন করেন। তিনি ব্যাংকের বিভিন্ন বিজনেস টীমের পাশপাশি অপারেশন্স্ টীমেরও নেতৃত্ব প্রদান করেছেন।

আরেফিন ১৯৯৪ সালে ইস্টার্ন ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে তাঁর ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে তিনি ওয়ান ব্যাংক, শাহ্জালাল ইসলামী ব্যাংক, যমুনা ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক এবং এসবিএসি ব্যাংকে বিভিন্ন পর্যায়ের শাখা ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানসহ নেতৃস্থানীয় ভূমিকা পালন করেন।

তিনি ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে বি.কম. (সম্মান) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.কম. (ফিন্যান্স) ডিগ্রী অর্জন করেন। শিক্ষা জীবনের সকল পর্যায়ে তিনি প্রথম শ্রেণী অর্জন করেন। পরবর্তীতে তিনি নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ (ফিন্যান্স) সম্পন্ন করেন।

তিনি দেশে ও বিদেশে ব্যাংকিং সংক্রান্ত অসংখ্য সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ