শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
কর্পোরেট

সোশ্যাল ইসলামী ব্যাংকের হজ বুথ উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: সোশ্যাল ইসলামী ব্যাংক সম্মানিত হজ যাত্রীদের জন্য দ্রুত ও উত্তম সেবা প্রদানের লক্ষ্যে উত্তরার আশকোনায় হজ ক্যাম্পে একটি ‘হজ বুথ’ চালু করেছে।

বুধবার (৮ মে) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে হজ বুথটি উদ্বোধন করেন।

বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবীবুর রহমান এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব ও হজ অফিসের পরিচালক মুহম্মদ কামরুজ্জামান উপস্থিত ছিলেন।

এ সময় ব্যাংকের উত্তরা শাখার ব্যবস্থাপক ওয়াহিদুল ইসলাম চৌধুরী, মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মোঃ মনিরুজ্জামান, শরী’আহ সুপারভাইজরী কমিটি সেক্রেটারিয়েটের মুরাক্বিব সৈয়দ জয়নুল আবেদীন সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পার্শ্ববর্তী বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও হজ যাত্রীগণ উপস্থিত ছিলেন। এসময় সোশ্যাল ইসলামী ব্যাংকের হজ বুথ থেকে সম্মানিত হজ যাত্রীদের মাঝে হজ গাইডবুক সহ নানা উপহার সামগ্রী প্রদান করা হয়।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ