রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
কর্পোরেট

তীব্র গরমে তৃষ্ণার্তদের পাশে আইপিডিসি

কর্পোরেট ডেস্ক : হিটওয়েভের এই কঠিন সময়ে তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন। আর এর মধ্যেও দুর্ভোগটা সবচেয়ে বেশি তাদের, যাদের জীবিকা নির্বাহের জন্য কাজ করতে হয় ঘর বা অফিসের বাইরে। চলমান এই পরিস্থিতি মাথায় রেখে আইপিডিসি ফাইন্যান্স তীব্র উত্তাপ মোকাবিলায় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াসে শ্রমজীবী মানুষ ও পথচারীদের মাঝে পানি বিতরণের উদ্যোগ নিয়েছে।

আইপিডিসি’র ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান দাউদ সামস-এর নেতৃত্বে আইপিডিসি’র গুলশানে অবস্থিত প্রধান কার্যালয় এবং উত্তরা, মতিঝিল ও ধানমন্ডিতে অবস্থিত শাখা ও মিরপুর উপশাখার কর্মীরা নিজ নিজ কার্যালয়ের এলাকায় সড়কে নেমে এসে এই পানি বিতরণ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। পথচারী, শ্রমিক, রিকশাওয়ালা, সিএনজি চালকসহ সবার মাঝে পানি বিতরণ করা হয়।

সামাজিক দায়িত্ব পালনে এবং কঠিন সময়ে মানুষের সাথেই থাকার ক্ষেত্রে আইপিডিসি’র যে প্রতিশ্রুতি, এই উদ্যোগ তারই প্রতিফলন।

সর্বশেষ পাওয়া সংবাদ