বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
শিরোনাম
ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যা - দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ কমলো এলপি গ্যাসের দাম হলি আর্টিজান ট্র্যাজেডির ১০ বছর - নিহত ৭ জাপানি নাগরিকের প্রতি জাইকার গভীর শ্রদ্ধা তিস্তা প্রকল্পে বাংলাদেশের অনুরোধেই কাজ করবে চীন: চীনা রাষ্ট্রদূত স্মার্টফোনের ক্যাম্পাস অ্যাম্বাসেডর হওয়ার সুযোগ ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরীক্ষা শুরুর ৪ ঘণ্টা আগে ছাদ থেকে লাফিয়ে এইচএসসি পরীক্ষার্থীর ‘আত্মহত্যা’ ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ
advertisement
কর্পোরেট

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেল অগ্রণী ব্যাংক

কর্পোরেট ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ রেমিট্যান্স আহরণকারী ব্যাংক হিসেবে রেমিট্যান্স অ্যাওয়ার্ড অর্জন করেছে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক লিমিটেড। ২৩ জানুয়ারি হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি (এনআরবি) আয়োজিত ‘ব্র্যান্ডিং বাংলাদেশ বিয়ন্ড বাংলাদেশ’ সম্মেলন ও রেমিট্যান্স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীরের হাতে রেমিট্যান্স অ্যাওয়ার্ড তুলে দেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান। সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি’র চেয়ারপারসন এম এস সেকিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লন্ডন ওয়ারদিং কাউন্সিলের মেয়র হেনা চৌধুরী, লন্ডন বাকিং এন্ড ডেগেনহাম কাউন্সিলের মেয়র ফারুক চৌধুরী, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক নৌবাহিনীর প্রধান আওরঙ্গজেব চৌধুরী, সাবেক বিমানবাহিনী প্রধান মাসিহুজ্জামান সেরনিয়াবাত, সাবেক বিচারপতি আবু তারিক, প্রধানমন্ত্রীর সাবেক প্রিন্সিপাল স্টাফ অফিসার মো. মইনুল ইসলাম, সাবেক রাষ্ট্রদূত গোলাম মসিহ চৌধুরী ও নাসিম ফেরদৌস প্রমুখ।

সর্বশেষ পাওয়া সংবাদ