বুধবার, ০৫ আগস্ট ২০২৬
বুধবার, ০৫ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৫ আগস্টের গণঅভ্যুত্থান গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক বিজয়: প্রধানমন্ত্রী ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ দুই বছরেও উদ্ধার হয়নি ৪ আগস্টের অবৈধ অস্ত্র, ৯ মামলার মধ্যে ৩টির চার্জশিট নোয়াখালীতে ডাকাতির তিন দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার ভারত থেকে এলো ৯ টন কাঁচামরিচ নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
advertisement
কর্পোরেট

এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটির বৈঠকে বক্তারা বীমা খাতের উন্নয়নে গ্রাহকের আস্থা ফিরিয়ে আনা জরুরী

নিজস্ব প্রতিবেদক : বীমা খাতের উন্নয়নে মানুষের আস্থার সংকট কাটিয়ে ওঠাই এই খাতের উদ্যোক্তাদের জন্য বড় চ্যালেঞ্জ। এমতাবস্থায়, মানুষের আস্থা ফিরিয়ে আনতে এই খাতের উদ্যোক্তাদের প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

বৃহস্পতিবার সকালে এফবিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত বীমা খাত বিষয়ক স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি মোঃ জসিম উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ’অন্যান্য দেশের মত বাংলাদেশের অর্থনীতিতেও বীমা খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এ খাতে আস্থাহীনতা একটি বড় চ্যালেঞ্জ। এই অবস্থান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। মানুষের মধ্যে বীমা বিষয়ে নেতিবাচক ধারণা পাল্টাতে এই খাতের সংশ্লিষ্ট সবার সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

মোঃ জসিম উদ্দিন আরও বলেন, ’বীমা খাতে অনেক সম্ভাবনা রয়েছে। তবে এখনও আমরা সেসব সম্ভাবনাকে কাজে লাগাতে পারিনি।’ বীমা খাতে দক্ষ জনবল গড়ে তোলার কোন বিকল্প নেই মন্তব্য করে এফবিসিসিআই সভাপতি জনান, দীর্ঘমেয়াদে ভালো করতে তরুণ শিক্ষার্থীদের এই খাতে সম্পৃক্ত করে তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।

এফবিসিসিআই’র সহ-সভাপতি এম এ মোমেন বলেন, ’সময়ের পরিবর্তন হলেও বীমা খাত সনাতন প্রক্রিয়ার মধ্যেই রয়ে গেছে। এই খাতের আধুনিকায়ন অত্যন্ত জরুরী।’ এসময় আকর্ষণীয় পণ্য ও সেবা নিয়ে আসার মাধ্যমে নতুন গ্রাহকদের আকৃষ্ট করার পরামর্শ দেন তিনি।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (IDRA) সাথে সমন্বয় করে বীমা প্রতিষ্ঠানগুলো তাদের প্রস্তাবসমুহ লিখিতভাবে উপস্থাপন করলে এফবিসিসিআই সেগুলো নিয়ে সরকারের সাথে আলোচনা করবে বলে জানান এফবিসিসিআই সহ-সভাপতি মোঃ আমিন হেলালী।

বীমা খাতের সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে সবাইকে একসাথে কাজ করার আহবান জনান কমিটির ডিরেক্টর ইন-চার্জ এ.কে.এম. মনিরুল হক। বীমা খাতের চ্যালেঞ্জসমুহ মোকাবিলায় এ খাতের সব অংশীজনদের সহযোগিতা চান সাবেক সাংসদ ও কমিটির চেয়ারম্যান ফরিদুন্নাহার লাইলী।

ইন্স্যুরেন্স খাতের উন্নয়নে অ্যাকচ্যুয়ারি থাকা জরুরি বলে মন্তব্য করেন এফবিসিসিআইর মহাসচিব ও জীবন বীমা কর্পোরেশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহফুজুল হক। এই খাতের অটোমেশন করা গেলে বিদ্যমান সমস্যাগুলোর বহুলাংশে সমাধান হবে বলে মনে করেন তিনি।

এসময় এফবিসিসিআই’র পরিচালক বিজয় কুমার কেজরিওয়াল, হাফেজ হারুন, কমিটির কো-চেয়ারম্যান মজিবুল ইসলান, ইসহাক আলি খান পান্না, জালালুল আজিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ