বুধবার, ০৫ আগস্ট ২০২৬
বুধবার, ০৫ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৫ আগস্টের গণঅভ্যুত্থান গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক বিজয়: প্রধানমন্ত্রী ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ দুই বছরেও উদ্ধার হয়নি ৪ আগস্টের অবৈধ অস্ত্র, ৯ মামলার মধ্যে ৩টির চার্জশিট নোয়াখালীতে ডাকাতির তিন দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার ভারত থেকে এলো ৯ টন কাঁচামরিচ নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
advertisement
কর্পোরেট

সোশ্যাল ইসলামী ব্যাংকের ১৬টি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

কর্পোরেট সংবাদ ডেস্ক : সোশ্যাল ইসলামী ব্যাংকের ১৬টি নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি ২০২৩) প্রধান কার্যালয় হতে ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান ড. মোঃ মাহবুব উল আলম এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলো উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম এবং স্বাগত বক্তব্য রাখেনঅতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মোঃ ইয়াহিয়া।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ, আন্তর্জাতিক বিভাগের প্রধান মোঃ আকমল হোসাইন, মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মোঃ মনিরুজ্জামান, ব্রাঞ্চেস কন্ট্রোল এন্ড জেনারেল ব্যাংকিং বিভাগের প্রধান সাইফ আল-আমীন, এসএমই এন্ড এগ্রিকালচারাল ফাইন্যান্স ডিভিশনের প্রধান সাদাত আহমাদ খান এবং এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান মোঃ মশিউর রহমান। এছাড়াও অনুষ্ঠানে আউটলেটগুলোর এজেন্টসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলো হচ্ছে-লক্ষ্মীপুরের রায়পুর শহর, কমলনগর করইতলা বাজার, ঝালকাঠির কাঠালিয়া বাজার, নলছিটির নতুনহাট বাজার, চাঁদপুরের শাহ্রাস্তির সাহেব বাজার, কেশরাঙ্গা বাজার, কুমিল্লারআর্দশ সদর শিবের বাজার, সদর দক্ষিণের লালমতি মিল গেইট, কিশোরগঞ্জের বিশ^ রোড সগড়া বাজার, ভৈরবের শিমুলকান্দি বাজার, খুলনার পাইকগাছা চাঁদখালী বাজার, বাগেরহাটের কচুয়া বাধাল বাজার, ফরিদপুরের ভাংগা আব্দুলাবাদ বাজার, চট্টগ্রামের মির্জারহাট ভূজপুর, কক্সবাজারের মহেশখালী কালামারছড়া ঝাপুয়া বাজার, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হরিণবেড় বাজার।

সর্বশেষ পাওয়া সংবাদ