বুধবার, ০৫ আগস্ট ২০২৬
বুধবার, ০৫ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৫ আগস্টের গণঅভ্যুত্থান গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক বিজয়: প্রধানমন্ত্রী ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ দুই বছরেও উদ্ধার হয়নি ৪ আগস্টের অবৈধ অস্ত্র, ৯ মামলার মধ্যে ৩টির চার্জশিট নোয়াখালীতে ডাকাতির তিন দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার ভারত থেকে এলো ৯ টন কাঁচামরিচ নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
advertisement
কর্পোরেট

বাংলাদেশ ব্যাংকের সাথে গ্লোবাল ইসলামী ব্যাংকের চুক্তি স্বাক্ষর

কর্পোরেট সংবাদ ডেস্ক : গ্লোবাল ইসলামী ব্যাংক সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সাথে কৃষিখাতে পুনঃঅর্থায়ন তহবিল বিনিয়োগ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করে।

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কৃষিখাতের জন্য গঠিত পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় প্রান্তিক কৃষকদের জন্য স্বল্প মুনাফায় বিনিয়োগ বিতরণ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে এই চুক্তি সম্পাদিত হয়।

বাংলাদেশ ব্যাংকের গর্ভনর আব্দুর রউফ তালুকদারের উপস্থিতিতে গ্লোবাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত এবং বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের পরিচালক আবুল কালাম আজাদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর এ কে এম সাজেদুর রহমান খান ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ব্যাংকের নির্বাহী প্রধানগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ