বুধবার, ০৫ আগস্ট ২০২৬
বুধবার, ০৫ আগস্ট ২০২৬
শিরোনাম
৫ আগস্টের গণঅভ্যুত্থান গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক বিজয়: প্রধানমন্ত্রী ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ দুই বছরেও উদ্ধার হয়নি ৪ আগস্টের অবৈধ অস্ত্র, ৯ মামলার মধ্যে ৩টির চার্জশিট নোয়াখালীতে ডাকাতির তিন দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার ভারত থেকে এলো ৯ টন কাঁচামরিচ নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্যালন ডি’অর দৌড় ২০২৬ - ফুটবলের মর্যাদাকর পুরস্কারটি জিতবেন কে?
advertisement
কর্পোরেট

অনলাইনে অনুবাদ সেবা দিচ্ছে ট্রান্সলেশন বাংলাদেশ

কর্পোরেট ডেস্ক : দেশের বাইরের কোনো ভিসা আবেদন কিংবা দাপ্তরিক কাজের ক্ষেত্রে বাংলা ভাষার কোনো ডকুমেন্ট সাবমিশন করা যায় না। সেক্ষেত্রে বাংলাদেশে অনুমোদিত কোনো অনুবাদ প্রতিষ্ঠানের মাধ্যমে ডকুমেন্টটি ইংরেজিতে অনুবাদ করে জমা দিতে হয়। তবে অনুমোদিত প্রতিষ্ঠানের সংখ্যা হাতে গোনা হওয়ায় আবেদনকারীদের পড়তে হয় অনেক ধরণের ঝক্কি-ঝামেলায়।

অনুবাদের কাজটিকে একদম সহজ করার জন্য অনলাইনেই অনুবাদ সেবা দিচ্ছে ট্রান্সলেশন বাংলাদেশ। সরকার অনুমোদিত এই প্রতিষ্ঠানটি অনলাইনেই যেকোনো ডকুমেন্ট গ্রহণ করে সেটির অনুবাদ এবং সরকারি নোটারি পাবলিকের মাধ্যমে নোটারিকৃত ডকুমেন্ট গ্রাহককে সরবরাহ করছে।

মাত্র ১ ঘণ্টার মধ্যেই অনুবাদ সেবা দিয়ে ইতোমধ্যে অনলাইনে সাড়া ফেলেছে ট্রান্সলেশন বাংলাদেশ। প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা আল মামুন হৃদয় জানান, “আমি একজন নিয়মিত ভ্রমণকারী। বিদেশি ভিসা আবেদনের সময় পড়তে হওয়া ঝক্কি থেকে অনলাইন ভিত্তিক এই সেবাটির আইডিয়া আসে। এরপর আমরা ট্রান্সলেশন বাংলাদেশ নামে প্ল্যাটফর্মটি প্রতিষ্ঠা করি। ইতোমধ্যে আমরা একাধিক নোটারি পাবলিকের সঙ্গে কাজ করছি এবং দ্রুততম সময়ে আমাদের গ্রাহকদের অনুবাদিত ডকুমেন্ট সরবরাহ করছি। অনলাইনে তাৎক্ষণিক ডিজিটাল সার্টিফাইড কপি প্রদানের পাশাপাশি আমরা কুরিয়ারের মাধ্যমেও মূল ডকুমেন্ট সরবরাহ করছি।”

ঘরে বসেই Translation.com.bd ওয়েবসাইটের মাধ্যমে বর্তমানে অনুবাদ সেবা নেওয়ার সুযোগ রয়েছে। খরচ সম্পর্কে আল মামুন হৃদয় আরও জানান, “আমরা একটি বৃহৎ প্ল্যাটফর্ম এবং এখানে একাধিক নোটারি পাবলিক যুক্ত রয়েছে। সাধারণ অনুবাদ কেন্দ্রের চেয়ে আমাদের খরচ বেশ কম। অল্প টাকায়ই গ্রাহকরা দ্রুততম সময়ে আমাদের অনুবাদ সেবা নিতে পারছেন।”

অন্যান্য অনুবাদ প্রতিষ্ঠানের চেয়ে আপনাদের বিশেষত্ব কী? এই প্রশ্নের জবাবে হৃদয় বলেন, “আমাদের গ্রাহকসেবা। আমরা গ্রাহকের সময়ের মূল্য বুঝে খুব অল্প সময়ে সেবা প্রদান করি। ভিসা আবেদনের প্রক্রিয়া খুবই দ্রুততম সময়ে সম্পন্ন করতে হয় এবং নির্ভুল হওয়াটাও জরুরি। আমরা এটি নিশ্চিত করি যেন আমাদের ভুলের কারণে কখনো গ্রাহকের ভিসা রিফিউজড না হয়। আমরা একদম নির্ভুল অনুবাদ প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।”

অনলাইনে অনুবাদ সেবা নিতে এই লিংকে যেতে পারেন: https://translation.com.bd/

সর্বশেষ পাওয়া সংবাদ