বুধবার, ০৫ আগস্ট ২০২৬
বুধবার, ০৫ আগস্ট ২০২৬
শিরোনাম
৫ আগস্টের গণঅভ্যুত্থান গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক বিজয়: প্রধানমন্ত্রী ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ দুই বছরেও উদ্ধার হয়নি ৪ আগস্টের অবৈধ অস্ত্র, ৯ মামলার মধ্যে ৩টির চার্জশিট নোয়াখালীতে ডাকাতির তিন দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার ভারত থেকে এলো ৯ টন কাঁচামরিচ নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্যালন ডি’অর দৌড় ২০২৬ - ফুটবলের মর্যাদাকর পুরস্কারটি জিতবেন কে?
advertisement
কর্পোরেট

সুপার স্টার সোলার টিমের টেকনিশিয়ানদের নিয়ে ‘টেক মিট-২০২৫’ সম্পন্ন

কর্পোরেট ডেস্ক: সম্প্রতি ঢাকার নিকটবর্তী একটি রিসোর্টে দুইদিন ব্যাপী অনুষ্ঠিত হলো সুপার স্টার সোলার টিমের বিশেষ প্রশিক্ষণ ও বাৎসরিক উৎসব ‘টেক মিট -২০২৫’। দেশের বিভিন্ন অঞ্চলের টেকনিশিয়ানদের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানটির প্রতিপাদ্য ছিল “দক্ষ হাতে সেরা প্রযুক্তি”।

অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে গ্রূপের ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশিদ সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল আহমেদ, চিফ অপারেটিং অফিসার মিজানুর রহমান, মানবসম্পদ পরিচালক খন্দকার গোলাম আজম,ডেপুটি জেনারেল ম্যানেজার আরিফুল ইসলাম সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগন।

অনুষ্ঠানের বাড়তি আকর্ষণ ছিল র্যাফেল ড্র ও আকর্ষণীয় উপহার। সবশেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রযুক্তি খাতে দক্ষ জনবল গঠনের শপথ নিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ