সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা - এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী রিমান্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ অব্যবহৃত পড়ে থাকা ২৪টি ট্রমা সেন্টার দ্রুত চালুর উদ্যোগ: থাকছে ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স নেটওয়ার্কও ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক ২৮ বছর পর আবার আসছে ‘হঠাৎ বৃষ্টি’ বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ - ইউনিয়ন পরিষদ পেল ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭ দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা
advertisement
কর্পোরেট

সোশ্যাল ইসলামী ব্যাংকের মহাখালী শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: সোশ্যাল ইসলামী ব্যাংকের মহাখালী শাখার উদ্যোগে ২৮ জানুয়ারি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ নাজমুস সায়াদাত।

ব্যাংকের মহাখালী শাখার ব্যবস্থাপক মোঃ ফিরোজ আহম্মেদ – এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের ইন্টারন্যাশনাল ডিভিশন এর প্রধান শামীম আরা খানম, ব্যাংকের প্রিন্সিপাল শাখার ব্যবস্থাপক এম এ মোতালেব। সমাবেশে প্রায় দুই শতাধিক গ্রাহক যোগ দেন এবং ব্যাংকের সেবায় তারা সন্তুষ্টি প্রকাশ করে ও সবসময় এই ব্যাংকের সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রতি আস্থা রাখার জন্য ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজমুস সায়াদাত গ্রাহকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, ইতোমধ্যে ব্যাংকের সকল সেবা স্বাভাবিক করা হয়েছে যার ইতিবাচক প্রভাব গ্রাহকদের মাঝে পড়েছে। গ্রাহকগণ এখন পূর্বের ন্যায় সেবা পাচ্ছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ