সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা - এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী রিমান্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ অব্যবহৃত পড়ে থাকা ২৪টি ট্রমা সেন্টার দ্রুত চালুর উদ্যোগ: থাকছে ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স নেটওয়ার্কও ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক ২৮ বছর পর আবার আসছে ‘হঠাৎ বৃষ্টি’ বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ - ইউনিয়ন পরিষদ পেল ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭ দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা
advertisement
কর্পোরেট

বাণিজ্য মেলায় সংরক্ষিত স্টল ক্যাটাগরিতে ১ম পুরস্কার অর্জন করল বিসিক

কর্পোরেট ডেস্ক: মাসব্যাপী ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে সংরক্ষিত স্টল ক্যাটাগরিতে ১ম পুরস্কার (1st Award in Best Reserved Stall Category) অর্জন করেছে শিল্প মন্ত্রণালয় (বিসিক)।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এবারের মেলায় হল ‘এ’-তে পিএস ৩২ নম্বর দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় স্টল নির্মাণ করে। বিসিকের স্টলে ৮ জন উদ্যোক্তার তৈরি জামদানি, শীতলপাটি, শতরঞ্জি, পাট ও চামড়াজাত পণ্য, বাঁশ ও বেতের সামগ্রী, নকশী কাঁথা, বুটিকস, হাতের কাজের পণ্য এবং বিসিকের নিজস্ব উৎপাদিত খাঁটি মধু ইত্যাদি প্রদর্শিত ও বিক্রয় করা হয়।

মেলায় বিসিকের স্টল, দর্শনার্থীদের দারুণ সাড়া পেয়েছে এবং বিক্রিত পণ্যের গুণগত মান ও নান্দনিকতা প্রশংসিত হয়েছে। উদ্যোক্তারা তাঁদের পণ্য বিপণনের পাশাপাশি নতুন ক্রেতা ও ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ পেয়েছেন।

বিসিকের এই সফল অংশগ্রহণের স্বীকৃতি হিসেবে সংরক্ষিত স্টল ক্যাটাগরিতে ১ম পুরস্কার (1st Award in Best Reserved Stall Category) অর্জন করেছে বিসিক। এ অর্জন বিসিকের নিরবচ্ছিন্ন প্রচেষ্টা ও উদ্যোক্তাদের নিরলস পরিশ্রমের ফলাফল।

বিসিক পরিবার এ সফল আয়োজনের জন্য মেলার সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ, অংশগ্রহণকারী উদ্যোক্তা, দর্শনার্থী ও ক্রেতাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছে। ভবিষ্যতেও বিসিক উদ্যোক্তাদের পাশে থেকে তাদের উন্নয়নে সহায়তা করবে এবং দেশীয় শিল্পের বিকাশে ভূমিকা রাখবে।

সর্বশেষ পাওয়া সংবাদ