সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন পরিবেশবান্ধব শিল্প ও আইসিটি খাতে অর্থায়ন করবে আইপিডিসি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নোয়াখালীর ৪৫০ নারীকে প্রশিক্ষণ
advertisement
কর্পোরেট

শাহ্জালাল ইসলামী ব্যাংকের “বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৫” অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর “বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৫” কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেলে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান এ. কে. আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সম্মেলনে অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, পরিচালকবৃন্দ মোঃ সানাউল্লাহ সাহিদ, আক্কাচ উদ্দিন মোল্লা, ইঞ্জিনিয়ার মোঃ তৌহীদুর রহমান এবং মিসেস তাহেরা ফারুক উপস্থিত ছিলেন। সম্মেলনে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ ইমতিয়াজ ইউ. আহমেদ, রাশেদ সরওয়ার, এম. এম. সাইফুল ইসলাম ও মোস্তফা হোসেন উপস্থিত থেকে বক্তব্য রাখেন। ব্যাংকের সিএফও মোঃ জাফর ছাদেক, এফসিএ ২০২৪ সালের সার্বিক ব্যবসায়িক তথ্যচিত্র উপস্থাপন করেন। এছাড়া সম্মেলনে ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানগণ এবং শাখার ব্যবস্থাপকবৃন্দ উক্ত সম্মেলনে অংশগ্রহণ করেন। ব্যাংকের কোম্পানি সচিব মোঃ আবুল বাশার অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন।

সম্মেলনে আলোচকবৃন্দ বর্তমান ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাছাড়া আলোচকবৃন্দ বিগত বছরের ব্যবসায়িক সফলতা এবং চলতি বছরে ব্যবসায়িক নতুন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কলাকৌশল নিরূপন এবং এ বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। সম্মেলনে বিগত বছরে ব্যাংকের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনকারী বিভিন্ন শাখার ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দকে তাঁদের কৃতিত্বপূর্ণ অবদান এবং সফলতার জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ