সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন পরিবেশবান্ধব শিল্প ও আইসিটি খাতে অর্থায়ন করবে আইপিডিসি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নোয়াখালীর ৪৫০ নারীকে প্রশিক্ষণ
advertisement
কর্পোরেট

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে পে-রোল ব্যাংকিং চুক্তি

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এবং দি ইবনে সিনা ট্রাস্টের মধ্যে সম্প্রতি পে-রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব ফরমান আর চৌধুরী এবং দি ইবনে সিনা ট্রাস্ট-এর সদস্য (অর্থ) কাজী হারুন উর রশিদ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুর রহমান চৌধুরী এবং দি ইবনে সিনা ট্রাস্টের এর সদস্য (প্রশাসন) প্রফেসর এ. কে. এম সদরুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ চুক্তির আওতায় ইবনে সিনা ট্রাস্টের কর্মকর্তারা ব্যাংকের পে-রোল প্রিভিলেজ সার্ভিস এর বিশেষ সুবিধা পাবেন।

অনুষ্ঠানে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রফিকুল ইসলাম, মোঃ রাজীবুল ইসলাম ভূঁইয়া, এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট গাজী মোস্তাফিজুর রহমান, দি ইবনে সিনা ট্রাস্টের এক্সিকিউটিভ ডিরেক্টর ফয়েজ উল্লাহ, জেনারেল ম্যানেজার (অ্যাকাউন্টস এনড ফাইন্যান্স) গোলাম মর্তুজা মাসুদ এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ