সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
কর্পোরেট

সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট সম্প্রতি “মানি এন্ড ব্যাংকিং ডাটা (এসবিএস) রিপোর্টিং এন্ড রিসেন্ট চেঞ্জেস’ শীর্ষক একটি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

কর্মশালার মূল লক্ষ্য ছিল ব্যাংকের কর্মকর্তাদের পেশাগত জ্ঞান বৃদ্ধির পাশাপাশি অংশগ্রহণকারী ব্যাংক কর্মকর্তাদের সঠিকভাবে এস বি এস রিপোর্টিং করার গুরত্ব, প্রক্রিয়া এবং সাম্প্রতিক পরিবর্তন সমূহ এবং এসেটস, লাইবিলিটিজ, এন্ড ক্লাসিফাইড লোন – এর উপর হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগের পরিচালক, প্রবীর কুমার সরকার, অতিরিক্ত পরিচালক , মোঃ নুরুল ইসলাম ও ব্যাংকিং পরিসংখ্যান বিভাগের উপ-পরিচালক, মোঃ তোফাজ্জল হোসেন সেশন পরিচালনা করেন। বাংলাদেশ ব্যাংকের প্রশিক্ষকগণ অংশগ্রহণকারীদের এস বি এস রিপোর্টিং এর গুরত্ব এবং এ বিষয়ে সাম্প্রতিক পরিবর্তন সমূহ সম্পর্কে সম্যক ধারণা প্রদান করেন এবং সঠিক ও নির্ভূলভাবে রিপোর্টিং করার জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন মহোদয়ের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে কর্মশালার শুভ উদ্বোধন হয়। তিনি তার বক্তব্যে প্রশিক্ষনে আগত অংশগ্রহণকারীদের প্রাজ্ঞতার সাথে সময়মত নির্ভূল রিপোর্ট প্রদান ও এর গুরুত্ব অনুধাবনের উপর বিশেষভাবে নির্দেশনা প্রদান করেন।

উক্ত কর্মশালায় বিভিন্ন শাখা হতে মোট ৬২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। সাউথইস্ট ব্যাংক ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের মাধ্যমে কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত রাখবে।

সর্বশেষ পাওয়া সংবাদ