সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
কর্পোরেট

সাউথইস্ট ব্যাংক ও ভিসা’র স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর

কর্পোরেট ডেস্ক: গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট উন্নত করা এবং নতুন ও উদ্ভাবনী পণ্য ও সেবা চালু করার লক্ষ্যে সাউথইস্ট ব্যাংক পিএলসি. সম্প্রতি বিশ্বখ্যাত পেমেন্ট নেটওয়ার্ক ভিসার সঙ্গে একটি স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর করেছে। এই অংশীদারিত্বের মাধ্যমে, ভিসা’র বৈশ্বিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে উভয় প্রতিষ্ঠান তাদের গ্রাহকদের আর্থিক সম্পৃক্ততা এবং ডিজিটাল পেমেন্ট আধুনিকায়নের লক্ষ্যে কাজ করবে।

এ চুক্তির আওতায় সাউথইস্ট ব্যাংক তাদের ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডহোল্ডারদের আরো আধুনিক ও উদ্ভাবনী আর্থিক সেবা প্রদানের প্রতিশ্রুতিকে নতুন মাত্রায় উন্নীত করতে সক্ষম হবে।

চুক্তি স্বাক্ষরের সময় সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন এবং ভিসার কান্ট্রিম্যানেজার সাব্বির আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়াও, অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর উপ-ব্যবস্থাপনাপরিচালক মো. মাসুমউদ্দিন খান এবং আবিদুর রহমান চৌধুরীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তাদের উপস্থিতি এই দুই প্রতিষ্ঠানের স্ট্র্যাটেজিক পার্টনারশিপের গুরুত্ব এবং উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুত তুলে ধরেছে। এই স্ট্র্যাটেজিক পার্টনারশিপ সাউথইস্ট ব্যাংকের সেবা উন্নত করতে এবং আর্থিক খাতে শীর্ষস্থান ধরে রাখতে সহায়ক হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ