মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
কর্পোরেট

সোশ্যাল ইসলামী ব্যাংকের গুলশান শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: সোশ্যাল ইসলামী ব্যাংকের গুলশান শাখার উদ্যোগে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ নাজমুস সায়াদাত। গুলশান শাখার ব্যবস্থাপক জুবায়ের সাদিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের প্রিন্সিপাল শাখার ব্যবস্থাপক এম এ মোতালেব, ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন-১ এর প্রধান মোঃ মাজহারুল হক এবং বনানী শাখার ব্যবস্থাপক মোহাম্মাদ মঈনউদ্দিন হোছাইন। সমাবেশে প্রায় দুইশত গ্রাহক যোগ দেন এবং ব্যাংকের সেবায় তারা সন্তুষ্টি প্রকাশ করে সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ নাজমুস সায়াদাত বলেন, সোশ্যাল ইসলামী ব্যাংক গ্রাহকদের সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করে। গ্রাহক সন্তুষ্টিই আমাদের বড় চালিকা শক্তি উল্লেখ করে তিনি সবাইকে এসআইবিএল এর উপর আস্থা রেখে পূর্বের ন্যায় ব্যাংকিং কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। ব্যাংকের প্রতি আস্থা রাখার জন্য গ্রাহকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

সর্বশেষ পাওয়া সংবাদ