মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
কর্পোরেট

ইউসিবির শাখা ব্যবস্থাপকদের সভায় আমানতকারীদের স্বার্থ রক্ষার অঙ্গীকার

কর্পোরেট ডেস্ক : প্রায় ৫ বছর পর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) শাখা ব্যবস্থাপকদের নিয়ে রাজেন্দ্রপুর ব্র্যাক সিডিএমে অনুষ্ঠিত হয়েছে তিনদিন ব্যাপী বার্ষিক ব্যবসায়িক সভা।

২৩-২৫ জানুয়ারি অনুষ্ঠিত এই সভায় ব্যাংকের শাখা ব্যবস্থাপকরা ব্যাংকিং খাতে চলমান আর্থিক চ্যালেঞ্জ এবং ডিজিটাল ব্যাংকিংয়ের ভবিষ্যত নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। ‘সবাইকে ছাড়িয়ে এগিয়ে চলার অঙ্গীকার’ স্লোগান নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের ২৩১টি শাখার ব্যবস্থাপকরা একত্র হয়ে ব্যাংকের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে সময় কাটাতে পেরে বিশেষভাবে উজ্জীবিত হয়েছেন।

এই সম্মেলনটি একদিকে যেমন শাখা ব্যবস্থাপকদের দক্ষতা বৃদ্ধি ও একে অপরের সৃজনশীল চিন্তাধারা শেয়ার করার সুযোগ তৈরি করেছে, তেমনি ব্যাংকিং সেক্টরে সম্প্রতি হওয়া ডিজিটাল রূপান্তর ও সেবার আধুনিকায়নের উপর গুরুত্ব দেওয়া হয়।

ইউসিবির চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী নেতা এবং তরুণ উদ্যোক্তা শরীফ জহির এই সময় বলেন, “আমরা ইউসিবিকে দেশের এক নাম্বার ব্যাংক বানাতে চাই। স্বচ্ছতা, জবাবদিহি এবং সৃজনশীল উদ্যোগের মাধ্যমে ইউসিবি পরিচালিত হবে। দেশের অর্থনৈতিক সংকটের মধ্যেও আমাদের ব্যাংক সঠিক পদক্ষেপ গ্রহণে সক্ষম হয়েছে, যার ফলে আমাদের গ্রাহক সংখ্যা ও আমানতের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। আমরা ব্যাংকিং খাতের ডিজিটালাইজেশন এবং উদ্ভাবনী প্রযুক্তির দিকে আরও গুরুত্ব দেব।”

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, “আমরা গ্রাহক এবং আমানতকারীদের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি। ইউসিবি দেশের তৃতীয় বৃহৎ আমানতকারীর ব্যাংকে পরিণত হয়েছে। আমরা বিশ্বাস করি, সুষ্ঠু ব্যবসায়িক কার্যক্রম এবং ভবিষ্যতের অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে মিল রেখে আমরা দেশীয় বাজারে আরও শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হব।”

এই সম্মেলনে ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের সঙ্গে আগামী এক বছর এবং ৫ বছরের জন্য ব্যাংকিং কর্মকৌশল, লক্ষ্য এবং নতুন কর্মপকল্পনা নির্ধারণ করা হয়, যা ব্যাংকের ভবিষ্যতের সাফল্যের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে বলে উদ্যোক্তারা আশাবাদী।

উল্লেখ্য, ইউসিবি গ্রাহক আস্থা এবং নিরাপত্তার ক্ষেত্রে এক নতুন মাইলফলক অর্জন করেছে। আর্থিক খাতে সংকটের সময়েও গত ৬ মাসে ইউসিবির কোনো গ্রাহকের চেক বাউন্স হয়নি, যা ব্যাংকটির আর্থিক স্থিতিশীলতা এবং সুশাসনের দৃষ্টান্ত হিসেবে পরিগণিত।

সর্বশেষ পাওয়া সংবাদ