মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
কর্পোরেট

ওভার দ্যা ওয়ালের গ্র্যান্ড ফিনালে আয়োজন করলো ম্যারিকো

কর্পোরেট ডেস্ক: সম্প্রতি ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ফ্ল্যাগশিপ ক্যাম্পাসভিত্তিক প্রতিযোগিতা ওভার দ্য ওয়াল-এর ৩য় সিজনের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। উদ্ভাবনমুখী এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের নিয়ে গঠিত দল, টিম পাওয়ারপাফ গার্লস। তরুণদের উদ্ভাবনী ভাবনা ও উদ্যোগ-কেন্দ্রিক চিন্তা উপস্থাপনের সুযোগ করে দিয়েছে প্রতিযোগিতাটি, যা পার্সোনাল কেয়ার ইন্ডাস্ট্রির বিকাশেও যুগান্তকারী ভূমিকা রাখবে।

উক্ত প্রতিযোগিতার চূড়ান্ত রাউন্ডে ৬টি দল তাদের আইডিয়া উপস্থাপন করেছিলো। আইডিয়াগুলোর মাঝে টেকসই পণ্যের নকশা ও উন্নত প্রযুক্তি প্রয়োগ থেকে শুরু করে সৃজনশীল ব্যবসায়িক কৌশলও ছিলো। এই প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের, ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন-এর, টিম কওডন ব্লু এবং দ্বিতীয় রানার-আপ হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর টিম এক্লিপ্স।

image

সকল বিজয়ী দল ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে পুরষ্কার হিসেবে আকর্ষণীয় প্রাইজমানি পেয়েছে। প্রাইজমানির পাশাপাশি চ্যাম্পিয়ন দলটিকে ম্যারিকো লিমিটেডের বৈশ্বিক দপ্তরগুলোতে ইন্টার্নশিপের সুবর্ণ সুযোগ পেয়েছে। এছাড়া, প্রথম রানার-আপ ও দ্বিতীয় রানার-আপ হওয়া দলগুলো ম্যারিকো বাংলাদেশ লিমিটেডে ইন্টার্নশিপের সুযোগ ইন্টার্নশিপের সুযোগ পেয়েছে।

গ্র্যান্ড ফিনালেতে দলগুলোর আইডিয়াকে বিচার করেছে একটি সম্মানিত বিচারক প্যানেল, যার মধ্যে ছিলেন ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুমিতাভা বসু, কোলগেট-পামোলিভ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক নিরাজ কুমার, স্বপ্ন এসিআই লজিস্টিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির নাসির এবং কোয়ান্টাম কনজিউমার সলিউশনস লিমিটেডের অংশীদার রুহিনা হালিম।

এই বিষয়ে ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুমিতাভা বসু বলেন, “ওভার দ্য ওয়াল একটি প্রতিযোগিতার চাইতেও আরও বেশি কিছু; এটি এমন একটি প্ল্যাটফর্ম যা ভবিষ্যতের নেতৃত্বকে অনুপ্রাণিত করে। এই বছরের অংশগ্রহণকারীরা তাদের প্রতিভা, সৃজনশীলতা এবং দৃঢ়তা দিয়ে আমাদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। আমরা তাদের বিকাশের সঙ্গী হতে পেরে গর্বিত এবং তাদের আগামী সাফল্য প্রত্যাশী।”

ওভার দ্য ওয়াল-এর ৩য় সিজন, ওয়ার্কশপ, মেন্টরশিপ প্রোগ্রাম এবং ক্যাম্পাস অ্যাক্টিভেশনের মাধ্যমে ৩৩টিরও বেশি বিশ্ববিদ্যালয় থেকে ৫,০০০জনেরও বেশি শিক্ষার্থীর সঙ্গে যুক্ত হয়েছে যা, এই প্রতিযোগিতাটির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড তাদের মধ্যে উদ্ভাবন, বৃদ্ধি এবং উদ্যোক্তা মনোভাবের সৃষ্টি করেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ