বুধবার, ০৫ আগস্ট ২০২৬
বুধবার, ০৫ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৫ আগস্টের গণঅভ্যুত্থান গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক বিজয়: প্রধানমন্ত্রী ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ দুই বছরেও উদ্ধার হয়নি ৪ আগস্টের অবৈধ অস্ত্র, ৯ মামলার মধ্যে ৩টির চার্জশিট নোয়াখালীতে ডাকাতির তিন দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার ভারত থেকে এলো ৯ টন কাঁচামরিচ নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
advertisement
কর্পোরেট

ডুয়েট এক্সপো এন্ড জব ফেয়ার-২০২৫ অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক : সম্প্রতি অনুষ্ঠিত ডুয়েট এক্সপো ও জব ফেয়ার ২০২৫-এ অংশগ্রহণ করেছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি। বিস্তৃত পণ্যের পোর্টফোলিও প্রদর্শনের পাশাপাশি শিক্ষার্থীদের সাথে খাত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন এনার্জিপ্যাকের প্রতিনিধিদল।

এই এক্সপোর আয়োজন করে গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)। এই খাতের নেতৃস্থানীয় প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে বিভিন্ন অনুশীলন (ট্রেন্ড) সম্পর্কে জানার সুযোগ তৈরি হয় এই ইভেন্টে। এছাড়া, অংশগ্রহণকারী কোম্পানিগুলো এর পণ্য প্রদর্শনের সুযোগ পায়। শিক্ষার্থী ও ইন্ডাস্ট্রির মাঝে একটি মেলবন্ধন হিসেবে কাজ করে এই আয়োজন। এনার্জিপ্যাকের এজিএম মমিরুল ইসলাম রনি দর্শনার্থীদের সাথে নিজেদের জ্ঞান ভাগাভাগি করার জন্য এক্সপোতে উপস্থিত ছিলেন।

এনার্জিপ্যাক মেলায় গ্লাড, এফজি উইলসন, গুয়াস্কোর এনার্জি, ওয়াইসি ডিজেল, লিফটস অল, ভর্টেক্স এন্ড ফুশেং, মিউরা ও লাইফকো নামক সমাদৃত ব্র্যান্ডের পণ্য প্রদর্শন করে। উল্লেখ্য, এনার্জিপ্যাক ইতোমধ্যেই বাংলাদেশে তৈরি ১৫০০ ইউনিট গ্ল্যাড জেনারেটর বিক্রি করেছে। এছাড়া, বাংলাদেশের প্রথম ও একমাত্র জেনারেটর টেস্টিং ল্যাব প্রতিষ্ঠা করেছে এনার্জিপ্যাক।

এনার্জিপ্যাক পারকিন্স ইঞ্জিনের খুচরা যন্ত্রাংশ বিক্রি করে। বাংলাদেশে পারকিন্স পণ্যের জন্য বিভিন্ন সেবা ও ওয়ারেন্টি দাবি নিষ্পত্তি করে এনার্জিপ্যাক। এছাড়া, এনার্জিপ্যাক বাংলাদেশে লেরয় সোমার (নাইডেক) অল্টারনেটর ও বৈদ্যুতিক মোটরের অফিসিয়াল সার্ভিস পার্টনার। এনার্জিপ্যাক এই খাতের অংশীদারদের জন্য ওয়ার্কশপ সুবিধা সহ এন্ড-টু-এন্ড বিদ্যুৎ সমস্যা সমাধান এবং টেকনিশিয়ান ও ইঞ্জিনিয়ারদের জন্য উন্নত প্রশিক্ষণ পরিচালনা করার মতো আরও অনেক পরিষেবা প্রদান করে থাকে।

সর্বশেষ পাওয়া সংবাদ