বুধবার, ০৫ আগস্ট ২০২৬
বুধবার, ০৫ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৫ আগস্টের গণঅভ্যুত্থান গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক বিজয়: প্রধানমন্ত্রী ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ দুই বছরেও উদ্ধার হয়নি ৪ আগস্টের অবৈধ অস্ত্র, ৯ মামলার মধ্যে ৩টির চার্জশিট নোয়াখালীতে ডাকাতির তিন দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার ভারত থেকে এলো ৯ টন কাঁচামরিচ নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
advertisement
কর্পোরেট

অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে ফাউন্ডেশন কোর্সের উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই) কর্তৃক আয়োজিত ১৬৪তম ও ১৬৫তম সিনিয়র অফিসার ব্যাচের ৩০ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্স শুরু হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি, ২০২৫) এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন অগ্রণী ব্যাংক পিএলসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. আবুল বাশার ও মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আমিনুল হক। এবিটিআই-এর পরিচালক ও উপমহাব্যবস্থাপক মো. রেজাউল করিমের সভাপতিত্বে ফাউন্ডেশন কোর্সে অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখার ৭২ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন। এসময় বক্তারা প্রশিক্ষণার্থীদের সততা, নিষ্ঠা ও নৈতিকতার সাথে ব্যাংকিং পেশায় নিজেদেরকে গড়ে তোলার পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ