বুধবার, ০৫ আগস্ট ২০২৬
বুধবার, ০৫ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৫ আগস্টের গণঅভ্যুত্থান গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক বিজয়: প্রধানমন্ত্রী ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ দুই বছরেও উদ্ধার হয়নি ৪ আগস্টের অবৈধ অস্ত্র, ৯ মামলার মধ্যে ৩টির চার্জশিট নোয়াখালীতে ডাকাতির তিন দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার ভারত থেকে এলো ৯ টন কাঁচামরিচ নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
advertisement
কর্পোরেট

এসআইবিএলের ফরেন এক্সচেঞ্জ শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: সোশ্যাল ইসলামী ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ শাখার উদ্যোগে ১৫ জানুয়ারি ২০২৫ গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ নাজমুস সায়াদাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এ এ এম হাবীবুর রহমান। সভায় সভাপতিত্ব করেন ফরেন এক্সচেঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ মুহিবুল কাদির। এছাড়াও প্রিন্সিপাল শাখার ব্যবস্থাপক আব্দুল মোতালেব সহ ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রায় দুইশতাধিক গ্রাহক সভায় যোগ দেন। তাঁরা ব্যাংকের সাথে থেকে ব্যাংকটিকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ নাজমুস সায়াদাত বলেন, গত ত্রিশ বছর ধরে সম্মানিত গ্রাহকগণ আমাদের সাথে আছেন। আমরা তাঁদের সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করে যাচ্ছি। আমরা বিশ্বাস করি, সম্মানিত গ্রাহকগণ এভাবে আমাদের সাথে থাকলে সোশ্যাল ইসলামী ব্যাংক এগিয়ে যাবে সামনের দিকে। তিনি সবাইকে এসআইবিএল এর উপর আস্থা রেখে পূর্বের ন্যায় ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সর্বশেষ পাওয়া সংবাদ