বুধবার, ০৫ আগস্ট ২০২৬
বুধবার, ০৫ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৫ আগস্টের গণঅভ্যুত্থান গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক বিজয়: প্রধানমন্ত্রী ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ দুই বছরেও উদ্ধার হয়নি ৪ আগস্টের অবৈধ অস্ত্র, ৯ মামলার মধ্যে ৩টির চার্জশিট নোয়াখালীতে ডাকাতির তিন দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার ভারত থেকে এলো ৯ টন কাঁচামরিচ নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
advertisement
কর্পোরেট

এনসিসি ব্যাংকে নতুন নিয়োগ প্রাপ্ত অফিসারদের ওরিয়েন্টেশন

কর্পোরেট ডেস্ক: এনসিসি ব্যাংকে নতুন নিয়োগপ্রাপ্ত ৫৩ জন অ্যাসিস্ট্যান্ট অফিসারের দিনব্যাপী “ওরিয়েন্টে শন প্রোগ্রাম” সম্প্রতি ব্যাংকের ট্রেনিং ইন্সিটিটিউটে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম.শামসুল আরেফিন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ মাহবুব আলম, মোঃ জাকির আনাম, মোঃ মনিরুল আলম ও মোহাম্মদ মিজানুর রহমান এবং এসভিপি ও হেড অব হিউম্যান রিসোর্সেস ডিভিশন এ. এইচ. এম. আবদুস সাদিক খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময়, হিউম্যান রিসোর্সেস ডিভিশন এর এফএভিপি ফরহাদ হোসেন পাটোয়ারী এবং ট্রেনিং ইন্সিটিটিউটের এফএভিপি ডঃ সৈয়দ জাভেদ মোঃ সালেহ্উদ্দিন উপস্থিত ছিলেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম.শামসুল আরেফিন প্রধান অতিথির বক্তব্যে নবাগত অ্যাসিস্ট্যান্ট অফিসারদের কঠোর পরিশ্রম এবং উত্তম সেবার মাধ্যমে ব্যাংকের স্বার্থ, সুনাম ও মর্যাদা সমুন্নত রাখার পরামর্শ দেন। তিনি সততা, পরিশ্রম, ত্যাগ ও নৈতিকতা চর্চার মাধ্যমে আগামী দিনে ব্যাংকিং শিল্পের নেতৃত্ব কাঁধে নেয়ার উপযুক্ত করে নিজেকে গড়ে তোলার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

সর্বশেষ পাওয়া সংবাদ