বুধবার, ০৫ আগস্ট ২০২৬
বুধবার, ০৫ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৫ আগস্টের গণঅভ্যুত্থান গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক বিজয়: প্রধানমন্ত্রী ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ দুই বছরেও উদ্ধার হয়নি ৪ আগস্টের অবৈধ অস্ত্র, ৯ মামলার মধ্যে ৩টির চার্জশিট নোয়াখালীতে ডাকাতির তিন দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার ভারত থেকে এলো ৯ টন কাঁচামরিচ নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
advertisement
কর্পোরেট

‘টপ টেন রেমিট্যান্স এ্যাওয়ার্ড- ২০২৫’ লাভ করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক

কর্পোরেট ডেস্ক: গত বছর টপ টেন রেমিট্যান্স সংগ্রহের জন্য “টপ টেন রেমিট্যান্স এ্যাওয়ার্ড- ২০২৫” লাভ করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি। শনিবার (১১ জানুয়ারি, ২০২৫) সেন্টার ফর এনআরবি’র উদ্যোগে আয়োজিত “ব্র‍্যান্ডিং বাংলাদেশ” শীর্ষক ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে এই এ্যাওয়ার্ড প্রদান করা হয়।

সোশ্যাল ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজমুস সায়াদাত এ্যাওয়ার্ডটি গ্রহণ করেন। এনআরবি সেন্টারের চেয়ারপার্সন এম এস সেকিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের (টাওয়ার হ্যামলেট) মান্যবর স্পীকার বাংলাদেশী বৃটিশ নাগরিক ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও বিভিন্ন দেশের প্রবাসীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ