বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৫ আগস্টের গণঅভ্যুত্থান গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক বিজয়: প্রধানমন্ত্রী ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ দুই বছরেও উদ্ধার হয়নি ৪ আগস্টের অবৈধ অস্ত্র, ৯ মামলার মধ্যে ৩টির চার্জশিট নোয়াখালীতে ডাকাতির তিন দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার ভারত থেকে এলো ৯ টন কাঁচামরিচ নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
advertisement
কর্পোরেট

বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৫ সম্পন্ন করেছে যমুনা ব্যাংক

কর্পোরেট ডেস্ক: যমুনা ব্যাংক পিএলসির বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৫ আজ (৮ জানুয়রি, ২০২৫) ঢাকার একটি অভিজাত হোটেলে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ব্যাংকের উন্নয়ন পরিকল্পনার পাশাপাশি ব্যাংকের নতুন পণ্য “যমুনা ব্যাংক শর্ট নোটস”-এর উদ্বোধন করা হয়।

ব্যাংকের চেয়ারম্যান রবিন রাজন সাখাওয়াত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালকবৃন্দ এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ইলিয়াস উদ্দীন আহম্মদ সম্মেলন পরিচালনা করেন। এছাড়া প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভাগীয় প্রধানগণ ও দেশের বিভিন্ন শাখার ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।

২০২৪ সালে অসাধারণ সাফল্য অর্জনকারী শাখা ও বিভাগগুলোকে চেয়ারম্যান অ্যাওয়ার্ড ২০২৪ এবং সনদপত্র প্রদান করা হযেছে। সম্মেলনে যমুনা ব্যাংকের উদ্ভাবনী এবং টেকসই উন্নয়নের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে, যা ব্যাংকটিকে দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠানের মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ