শনিবার, ২০ জুন ২০২৬
শনিবার, ২০ জুন ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা প্রত্যাবাসনই সংকটের একমাত্র সমাধান: জাতিসংঘে বাংলাদেশ গফরগাঁওয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ যুক্তরাষ্ট্রে ওয়ালটনের পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন আইসিটিমন্ত্রী সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৩৮তম বার্ষিক সাধারণ সভা লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু বেনাপোল বন্দরে পণ্যপাচার ও শুল্ক ফাঁকি - আরও দুই মামলায় ২৪ জন আসামি : এক সপ্তাহেও গ্রেফতার নেই যমুনা ফিউচার পার্কে ২ দিনের ‘কে-গুডস ফেস্টা’ শুরু যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ক্রেডিট রেটিং প্রকাশ
advertisement
কর্পোরেট

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের টাস্ক ফোর্স কমিটির সভা সোমবার (৬ জানুয়ারি, ২০২৫) ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবু রেজা মোঃ ইয়াহিয়া এতে সভাপতিত্ব করেন। সভায় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুদুর রহমান শাহ ও মোঃ সিরাজুল ইসলাম, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান ও নির্বাহী, আঞ্চলিক প্রধান ও শাখা ব্যবস্থাপকগণ ভার্চুয়াল প্লাটফর্মে সভায় যুক্ত ছিলেন।

ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান বলেন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রত্যয়ের আলোকে অন্তর্ভূক্তিমূলক ব্যাংকিং সেবা দেশের প্রত্যন্ত অঞ্চলের জনগণের নিকট পৌঁছে দিয়ে প্রতিটি পরিবারের প্রয়োজন পূরণ আমাদের লক্ষ্য। ব্যাংকের সকল পর্যায়ের জনশক্তির সর্বোচ্চ ব্যবহার ও দক্ষতা বৃদ্ধির আহ্বান জানান।

ব্যাংকের চেয়ারম্যান আরও বলেন, নতুন আমানত বৃদ্ধি ও খেলাপী বিনিয়োগ আদায় জোরদারসহ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে শতভাগ শরীয়াহ পরিপালন করে ব্যাংকিং করার জন্য নির্দেশনা দেন।

সর্বশেষ পাওয়া সংবাদ