শনিবার, ২০ জুন ২০২৬
শনিবার, ২০ জুন ২০২৬
শিরোনাম
ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন সিরাজগঞ্জে হামের প্রকোপ অব্যাহত, দৈনিক গড়ে ২০ জন ভর্তি পুলিশের পোশাকের রং ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি রোহিঙ্গা প্রত্যাবাসনই সংকটের একমাত্র সমাধান: জাতিসংঘে বাংলাদেশ গফরগাঁওয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ যুক্তরাষ্ট্রে ওয়ালটনের পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন আইসিটিমন্ত্রী সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৩৮তম বার্ষিক সাধারণ সভা লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু বেনাপোল বন্দরে পণ্যপাচার ও শুল্ক ফাঁকি - আরও দুই মামলায় ২৪ জন আসামি : এক সপ্তাহেও গ্রেফতার নেই
advertisement
কর্পোরেট

নোয়াখালীতে কৃষকের মাঝে সোশ্যাল ইসলামী ব্যাংকের কৃষি বিনিয়োগ বিতরণ

কর্পোরেট ডেস্ক: সোশ্যাল ইসলামী ব্যাংকের উদ্যোগে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার প্রায় ৪০০ সয়াবিন ও মরিচ চাষির মাঝে ৪ শতাংশ মুনাফায় কৃষি বিনিয়োগ বিতরণ করা হয়েছে। ৪ জানুয়ারি সুবর্ণচর উপজেলা পরিষদে এই বিনিয়োগ বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান মাকসুদা বেগম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক মোঃ মোরশেদ আলম খন্দকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপ- ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজমুস সায়াদাত, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার লাকি, ব্যাংকের এসএমই এন্ড এগ্রিকালচারাল ফাইন্যান্স ডিভিশনের প্রধান শ্যাম সুন্দর রায়, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মুহাম্মদ শহীদুল ইসলাম, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার সাপ্লাই চেইন এন্ড প্রাইভেট সেক্টর এনগেজমেন্টের প্রধান মোঃ মুজিবুল হক ও উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ। এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের মাইজদী শাখার ব্যবস্থাপক মোহাম্মদ নূর-উন-নবী পাটোয়ারী, নোয়াখালি জেলার অন্যান্য শাখার ব্যবস্থাপকগণ সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ভাইস চেয়ারম্যান মাকসুদা বেগম বলেন, কৃষকগণ এদেশের প্রাণ। কৃষিকাজে নারীদের অংশগ্রহণ আরও বেশী হওয়া প্রয়োজন। ভবিষ্যতে এ অঞ্চলের কৃষকদের মাঝে আরও বেশি হারে বিনিয়োগ বিতরন
করা হবে বলে কৃষকদের আশ্বস্ত করেন পরিচালক মোঃ মোরশেদ আলম খন্দকার।

সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ বলেন, ৪ শতাংশ মুনাফায় কৃষি বিনিয়োগ পেয়ে এ এলাকার কৃষকগণ উপকৃত হচ্ছেন। পর্যায়ক্রমে এ এলাকার সব কৃষকের মাঝে বিনিয়োগ সুবিধা প্রদান করা হবে। নাজমুস সায়াদাত বলেন, দেশকে খাদ্যে স্বনির্ভর করার লক্ষ্যে কৃষকদের আর্থিক সযোগিতা করছে সোশ্যাল ইসলামী ব্যাংক।

উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকী সোশ্যাল ইসলামী ব্যাংকের এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং এই উদ্যোগে অনুপ্রাণিত হয়ে দেশের অন্যান্য ব্যাংকও কৃষিখাতে এভাবে বিনিয়োগের উদ্যোগ গ্রহণ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ