শনিবার, ২০ জুন ২০২৬
শনিবার, ২০ জুন ২০২৬
শিরোনাম
ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন সিরাজগঞ্জে হামের প্রকোপ অব্যাহত, দৈনিক গড়ে ২০ জন ভর্তি পুলিশের পোশাকের রং ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি রোহিঙ্গা প্রত্যাবাসনই সংকটের একমাত্র সমাধান: জাতিসংঘে বাংলাদেশ গফরগাঁওয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ যুক্তরাষ্ট্রে ওয়ালটনের পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন আইসিটিমন্ত্রী সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৩৮তম বার্ষিক সাধারণ সভা লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু বেনাপোল বন্দরে পণ্যপাচার ও শুল্ক ফাঁকি - আরও দুই মামলায় ২৪ জন আসামি : এক সপ্তাহেও গ্রেফতার নেই
advertisement
কর্পোরেট

“টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড” পেল এনসিসি ব্যাংক

কর্পোরেট ডেস্ক: এনসিসি ব্যাংক ২০২৩-২০২৪ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে বিশেষ অবদানের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত “টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড” অর্জন করেছে।

সম্প্রতি আর্ন্তজাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষ্যে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এনসিসি ব্যাংক এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহবুব আলম, আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয় এর উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এর কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন।

এসময়, এনসিসি ব্যাংকের এসভিপি ও ট্রেজারী ফ্রন্ট অফিস প্রধান মোঃ জহুরুল করীম চৌধুরী এবং এসএভিপি ও রেমিট্যান্স এন্ড এনআরবি সার্ভিসেস প্রধান মোঃ ফরাদুজ্জামান উপস্থিত ছিলেন।

ব্যাংক এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহবুব আলম বলেন, এই অর্জন বিশ্বব্যাপী রেমিট্যান্স সেবার মাধ্যমে প্রবাসীদের সহায়তা এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনেরই স্বীকৃতি।

সর্বশেষ পাওয়া সংবাদ