শনিবার, ২০ জুন ২০২৬
শনিবার, ২০ জুন ২০২৬
শিরোনাম
অপহরণের ৬ দিন পর স্কুলছাত্রী উদ্ধার বেনজীরকে ফেরাতে আমিরাতে সব নথি পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর চীন সফরে ১৫-১৭টি চুক্তি সই হওয়ার সম্ভাবনা: পররাষ্ট্র সচিব আইসিইউতে চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন সিরাজগঞ্জে হামের প্রকোপ অব্যাহত, দৈনিক গড়ে ২০ জন ভর্তি পুলিশের পোশাকের রং ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি রোহিঙ্গা প্রত্যাবাসনই সংকটের একমাত্র সমাধান: জাতিসংঘে বাংলাদেশ গফরগাঁওয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ যুক্তরাষ্ট্রে ওয়ালটনের পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন আইসিটিমন্ত্রী
advertisement
কর্পোরেট

সোশ্যাল ইসলামী ব্যাংকের ডিএমডি হলেন হাবীবুর রহমান

কর্পোরেট ডেস্ক: সোশ্যাল ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন এ এ এম হাবীবুর রহমান। ইসলামী ব্যাংকিং- এ প্রায় ৪০ বছরের দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন এ এ এম হাবীবুর রহমান প্রবেশনারি অফিসার হিসেবে ১৯৮৫ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে যোগদানের মাধ্যমে তাঁর ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন।

সুদীর্ঘ ৩৫ বছর তিনি ইসলামী ব্যাংকের লোকাল অফিস, চক মুঘলটুলী শাখা, পল্টন শাখা, নবাবপুর রোড কর্পোরেট শাখা, রাজশাহী জোনসহ প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব সুনামের সাথে পালন করেন। তিনি ইসলামী ব্যাংকে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

২০২২ সালে তিনি সোশ্যাল ইসলামী ব্যাংকে এসইভিপি পদে যোগদান করেন এবং তাঁর মেধা ও প্রজ্ঞাকে কাজে লাগিয়ে ব্যাংকের ইন্টারনাল কন্ট্রোল এ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশনের প্রধান হিসেবে সুনিপুণভাবে বিভাগ পরিচালনা করেন। তাঁর দক্ষতা ও যোগ্যতা বিবেচনায় নিয়ে পরিচালনা পর্ষদ তাঁকে উপ ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি প্রদান করেছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি এস এস (অনার্স) এবং এম এস এস (অর্থনীতি) সম্পন্ন করেন। পরবর্তীতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে কামিল ডিগ্রী অর্জন করেন। এ এ এম হাবীবুর রহমান থাইল্যান্ড, ভারত, সিঙ্গাপুর, জার্মানি, শ্রীলঙ্কা ও নাইজেরিয়া সহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন এবং ব্যাংকিং বিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক কর্মশালায় অংশগ্রহণ করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ