বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী ভর্তুকির চাপ ও আমদানি ব্যয় সামলাতে জ্বালানি তেলের মূল্য সমন্বয় ডিআইজিসহ পুলিশের ৩১ পদে বড় রদবদল ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ
advertisement
কর্পোরেট

ঝালকাঠির কাঠালিয়ায় এনআরবিসি ব্যাংকের ১০৯তম শাখার উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: এনআরবিসি ব্যাংক ঝালকাঠির কাঠালিয়ায় ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে। রোববার (২৯ ডিসেম্বর, ২০২৪) প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ১০৯তম, কাঠালিয়া শাখার উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মো. রাজিব, কাঠালিয়া সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. জাকির হোসেন, ব্যাংকের বরিশাল এরিয়া ইনচার্জ সৈয়দ জাহিদুর রহমান, বরিশাল শাখার ব্যবস্থাপক কৃষিবিদ মো: আব্দুল হালিম, বরগুনা শাখার ব্যবস্থাপক মো: দেলোয়ার হোসেন, কাঠালিয়া শাখার ব্যবস্থাপক মোশাররফ হোসেন নান্নু, সম্মানিত গ্রাহকবৃন্দ, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের সম্মৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি একেএম মোস্তাফিজুর রহমান বলেন, এনআরবিসি ব্যাংকের ব্যাংকিং সুবিধা থেকে যারা এখনও বঞ্চিত, তাদের জন্যই প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক বিস্তৃত করছে। উদ্যোক্তা তৈরিতে সহজ শর্তে ঋণ প্রদান করছে। কর্মসংস্থান তৈরির মাধ্যমে গ্রামীণ অর্থনীতি উন্নয়নে কাজ করছে।

উল্লেখ্য, সারাদেশের মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনতে মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা নিয়ে যাচ্ছে এনআরবিসি ব্যাংক। ইতোমধ্যে দেশের সহস্রাধিক এলাকায় সেবা দেয়া হচ্ছে। প্রথাগত ব্যাংকিং সেবার পাশাপাশি শরীয়াহভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবাও দিচ্ছে এনআরবিসি ব্যাংক।

সর্বশেষ পাওয়া সংবাদ