বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৫ আগস্টের গণঅভ্যুত্থান গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক বিজয়: প্রধানমন্ত্রী ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ দুই বছরেও উদ্ধার হয়নি ৪ আগস্টের অবৈধ অস্ত্র, ৯ মামলার মধ্যে ৩টির চার্জশিট নোয়াখালীতে ডাকাতির তিন দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার ভারত থেকে এলো ৯ টন কাঁচামরিচ নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
advertisement
কর্পোরেট

আইএফআইসি ব্যাংক জগন্নাথপুর শাখার শুভ উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: বৃহৎ পরিসরে ও উন্নততর গ্রাহক সেবা প্রদানের লক্ষ্যে সুনামগঞ্জের জগন্নথপুরে যাত্রা শুরো হলো আইএফআইসি ব্যাংক জগন্নাথপুর শাখার। রবিবার (২৯ ডিসেম্বর) নতুন এ শাখাটির উদ্বোধনের মধ্য দিয়ে শাখা-উপশাখায় বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম ব্যাংক আইএফআইসি এর মোট শাখার সংখ্যা দাড়ালো ১৮৯টি ও উপশাখার সংখ্যা ১২২১টি।

আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অব ব্রাঞ্চ বিজনেস জনাব মোঃ রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় মোজাফ্ফার মার্কেটে নতুন এ শাখাটির শুভ উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, সবচেয়ে বেশি শাখা-উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি দীর্ঘ ৪৮ বছর ধরে ব্যাংকিং সেবা নিশ্চিত করে আসছে। জগন্নাথপুরের গ্রাহকদের আরো নিকটবর্তী হয়ে উন্নততর সেবা প্রদানের লক্ষ্যে নতুন এ শাখাটির উদ্বোধন করা হলো।

আইএফআইসি ব্যাংকের সিলেট জোনাল ম্যানেজার জনাব এম. এ.কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক মোঃ আবু হুরায়রা, জগন্নাথপুর সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব সুরঞ্জিত কুমার সেন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ জনাব রুহুল আমিন, জগন্নাথপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জনাব তাজউদ্দিন আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী জনাব জামালউদ্দিন বেলাল-সহ স্থানীয় ব্যবসায়ী, সংবাদিক ও শুভানুধ্যায়ীরা।

উল্লেখ্য, বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠির কাছে আর্থিক পরিষেবা পৌছে দেওয়ার লক্ষ্যে আইএফআইসি ব্যাংক ২০১৯ সালের ২৩ জুন উপশাখা স্থাপন কার্যক্রম ‘প্রতিবেশী ব্যাংকিং’ শুরু করে এবং এ কার্যক্রমরে আওতায় সারা দেশব্যাপী ব্যাংকটির মোট শাখা উপশাখার সংখ্যা দাড়ালো ১৪১০টিতে।

সর্বশেষ পাওয়া সংবাদ