বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী ভর্তুকির চাপ ও আমদানি ব্যয় সামলাতে জ্বালানি তেলের মূল্য সমন্বয় ডিআইজিসহ পুলিশের ৩১ পদে বড় রদবদল ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ
advertisement
কর্পোরেট

গ্লোবাল ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটি পুনর্গঠিত

কর্পোরেট ডেস্ক: গ্লোবাল ইসলামী ব্যাংকের ছয় সদস্য বিশিষ্ট শরী’আহ সুপারভাইজরি কমিটি পুণর্গঠন করা হয়েছে। বুধবার (২৬ ডিসেম্বর, ২০২৪) ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের এক সভায় এই কমিটি পুণর্গঠন করা হয়।

নতুন কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জামিয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা, নরসিংদীর অধ্যক্ষ সাইয়্যেদ কামালুউদ্দীন জাফরী। কমিটির অন্যান্য সদস্যরা হলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক অধ্যাপক প্রফেসর ড. মুহাম্মদ আবদুস সামাদ, সুবহানবাগ জামে মসজিদের (ঢাকা) খতিব মাওলানা শাহ ওয়ালী উল্লাহ, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুরের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মানজুরে ইলাহী, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ ছাইদুল হক। এসময় পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন, ভাইস চেয়ারম্যান মোঃ জামাল মোল্লা, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান নুরুল ইসলাম খলিফা, সদস্য অধ্যাপক আবু হেনা রেজা হাসান, অডিট কমিটির চেয়ারম্যান মুঃ মাহমুদ হোসেন, এফসিএ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত, উপ ব্যবস্থাপনা পরিচালক আতাউস সামাদ ও সামি করিম উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ