বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৫ আগস্টের গণঅভ্যুত্থান গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক বিজয়: প্রধানমন্ত্রী ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ দুই বছরেও উদ্ধার হয়নি ৪ আগস্টের অবৈধ অস্ত্র, ৯ মামলার মধ্যে ৩টির চার্জশিট নোয়াখালীতে ডাকাতির তিন দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার ভারত থেকে এলো ৯ টন কাঁচামরিচ নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
advertisement
কর্পোরেট

সাউথইস্ট ব্যাংক ও নজরুল ইসলাম বাবু কলেজের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কর্পোরেট ডেস্ক: সম্প্রতি সাউথইস্ট ব্যাংক পিএলসি ব্যাংকের প্রধান কার্যালয়ে গোপালদী নজরুল ইসলাম বাবু কলেজের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় কলেজের জন্য একটি উদ্ভাবনী এবং কার্যকরী পেমেন্ট ইকোসিস্টেমের মাধ্যমে টিউশন ফি সংগ্রহ করা, পেরোল ব্যাংকিং পরিষেবা, স্কুল ব্যাংকিং এবং অন্যান্য ব্যাংকিং সুবিধা প্রদান করা হবে।

সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন এবং নারায়ণগঞ্জ, আড়াইহাজারের গোপালদী নজরুল ইসলাম বাবু কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মুরাদ হোসেন ভূঁইয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

এই চুক্তির মাধ্যমে গোপালদী নজরুল ইসলাম বাবু কলেজ সাউথইস্ট ব্যাংকের বিস্তৃত ডেলিভারি চ্যানেলের মাধ্যমে টিউশন ফি সংগ্রহ করতে পারবে। স্কুল ব্যাংকিং সুবিধার আওতায় শিক্ষার্থীরা ইন্টারনেট ব্যাংকিং, ব্যাংকের মোবাইল অ্যাপ, অথবা কাউন্টার সার্ভিসের মাধ্যমে সহজেই তাদের টিউশন ফি প্রদান করতে পারবে। একই সঙ্গে, প্রতিষ্ঠানগুলোর শিক্ষক ও কর্মচারীরা পেরোল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে তাদের বেতন ও অন্যান্য সুবিধা সহজেই গ্রহণ করতে পারবেন।

অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী এবং মাছুম উদ্দিন খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ