বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী
advertisement
কর্পোরেট

উপদেষ্টার সাথে ডিএসই ও ডিবিএ’র প্রতিনিধিবৃন্দের সাক্ষাত

কর্পোরেট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জ-এর চেয়ারম‍্যান মমিনুল ইসলাম এবং ডিবিএ-র প্রেসিডেন্ট সাইফুল ইসলামের নেতৃত্বে ডিএসই এবং ডিবিএ-র আট সদস‍্যের একটি প্রতিনিধিদল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) অর্থ উপদেষ্টার সাথে তাঁর অফিসে সৌজন‍্য সাক্ষাৎ করেন।

প্রতিনিধিদল এসময় পুঁজিবাজারের সংস্কারে সরকারের গৃহিত বিভিন্ন পদক্ষেপ এবং নীতিসহায়তার জন‍্য মাননীয় উপদেষ্টাকে ধন্যবাদ জানান। প্রতিনিধিদল বাজার উন্নয়নে প্রধান অন্তরায়সমূহ এবং সেগুলোর প্রতিকারে কিছু প্রস্তাবনা পেশ করেন।

এছাড়া বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর জন্য ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সহায়তা, নেগেটিভ ইক্যুইটির সমাধান, সরকারি ও বহুজাতিক কোম্পানিগুলোর বাজারে তালিকাভুক্তকরন এবং করনীতিতে কিছু পরিবর্তনের ব্যাপারে সুপারিশ করা হয়।

মাননীয় উপদেষ্টা প্রস্তাবনাগুলো ইতিবাচক বিবেচনায় নেয়ার ব্যাপারে প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন এবং পুঁজিবাজারের উন্নয়নে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনসহ সকল অংশীজনের সাথে সম্মিলিতভাবে কাজ করার পরামর্শ দেন। প্রতিনিধিদল মাননীয় উপদেষ্টাকে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক গৃহীত বিভিন্ন সংস্কার উদ্যোগে ডিএসই এবং ডিবিএ-র পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন এবং আশাবাদ ব‍্যক্ত করেন যে নতুন বছরে সংস্কার কার্যক্রমগুলো দৃশ্যমান হওয়া শুরু হলে পুঁজিবাজারে ইতিবাচক ধারা ফিরে আসবে।

প্রতিনিধি দলের মধ্যে ছিলেন ডিএসই পরিচালনা পর্ষদের সদস্য মো: শাকিল রিজভী, মোহাম্মদ শাহজাহান, মিনহাজ মান্নান ইমন, রিচার্ড ডি রোজারিও এবং ডিবিএ’র ভাইস প্রেসিডেন্ট ওমর হায়দার।

সর্বশেষ পাওয়া সংবাদ