বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী
advertisement
কর্পোরেট

ইসলামী ব্যাংকের মেহেন্দিগঞ্জ উপশাখা উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর বরিশাল শাখার অধীন মেহেন্দিগঞ্জ উপশাখা গত রবিবার (২২ ডিসেম্বর) বরিশালের মেহেন্দিগঞ্জে উদ্বোধন করা হয়। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ড. এম. কামাল উদ্দীন জসীম প্রধান অতিথি হিসেবে এ উপশাখার উদ্বোধন করেন।

ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বরিশাল জোনপ্রধান মোঃ সরোয়ার হোসাইনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বরিশাল শাখাপ্রধান মোঃ নুরুজ্জামান।

গ্রাহক ও আমন্ত্রিত অতিথিবৃন্দের পক্ষ থেকে বক্তব্য দেন ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন খোকন গাজী ও মাহবুব আলম তালুকদার, পাতারহাট বণিক সমিতির সভাপতি জিয়া উদ্দিন সেলিম, সমাজসেবক মোঃ সফিকুল ইসলাম, এম সাইফুর রহমান ও গিয়াস উদ্দিন দিপেন, মেহেন্দিগঞ্জ পৌরসভার প্রাক্তন মেয়র মোঃ কামাল উদ্দিন খান ও সৈয়দ রফিকুল ইসলাম লাবু, মেহেন্দিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আঃ রাজ্জাক খান এবং সাংবাদিক জাহেদুল বারি খোকন। ধন্যবাদ জ্ঞাপন করেন মেহেন্দিগঞ্জ উপশাখা ইনচার্জ মোঃ রাকিবুল হাসান। স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ