বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী
advertisement
কর্পোরেট

এআইবি ব্যাংকের সঙ্গে র‌্যডিসন ব্লু ও দি পেনিনসুলা চট্টগ্রাম হোটেলের চুক্তি

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক (এআইবি) পিএলসির সঙ্গে দেশের শীর্ষস্থানীয় পাঁচতারকা হোটেল র‌্যাডিসন ব্লু চট্টগ্রাম ও দি পেনিনসুলা চট্টগ্রাম এর মধ্যে বাই ওয়ান গেট ওয়ান (বোগো) চুক্তি সম্প্রতি স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী এবং র‌্যাডিসন ব্লু’র অপারেশন ইনচার্জ জামির উদ্দিন কুরাইশী ও দি পেনিনসুলার জেনারেল ম্যানেজার সুমেধাৎ গুণবর্ধন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আযম, কার্ড ডিভিশনের প্রধান মোহাম্মাদ সাখাওয়াত উল্লাহ্ ,শীর্ষ নির্বাহীবৃন্দ, র‌্যাডিসন ব্লু হোটেলের ম্যনেজমেন্ট প্রকিউরমেন্ট এন্ড ইঞ্জিনিয়ারিং সৈয়দ শফিকুল আলম এবং দি পেনিনসুলার সেলস এন্ড মার্কেটিং বিভাগের প্রধান কামাল হোসেনসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

চুক্তি অনুসারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের প্লাটিনাম কার্ডহোল্ডাররা র‌্যাডিসন ব্লু চট্টগ্রাম ও দি পেনিনসুলা চট্টগ্রামে বাই ওয়ান গেট ওয়ান অফার পাবেন।

সর্বশেষ পাওয়া সংবাদ