বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী
advertisement
কর্পোরেট

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নওয়াপাড়া শাখার উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি‘র ২০৬ তম শাখা হিসেবে নওয়াপাড়া শাখা, যশোর রবিবার (২২ ডিসেম্বর,২০২৪) উদ্বোধন করা হয়। ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান প্রধান অতিথি হিসেবে এ শাখার উদ্বোধন করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান ও উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ সিরাজুল ইসলাম। এছাড়া ব্যাংকের এক্সিকউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ আব্দুস সালাম, খুলনা আঞ্চলিক প্রধান আহমেদ আশিক রাজী, নওয়াপাড়া শাখার ব্যবস্থাপক মোঃ ইয়াসীর রহমান, নওয়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ রবিউল হাসান, স্থানীয় রাজনীতিবীদ মতিউর রহমান ফরাজী ও গোলাম মোস্তফাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য প্রদান করেন।

মোহাম্মদ আবদুল মান্নান প্রধান অতিথির ভাষণে বলেন, আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যে সমাজের সকল স্তরে আধুনিক ও শরীয়াহভিত্তিক ব্যাংকিং সুবিধা পৌঁছে দিচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। ইসলামী শরীয়াহর উদ্দেশ্যের আলোকে ক্ষুদ্র বিনিয়োগ, এসএমই, কৃষি ও কর্মসংস্থানকে প্রাধান্য দিয়ে নওয়াপাড়া শাখার আমানত এ অঞ্চলেই বিনিয়োগ করতে ব্যাংক কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি।

বিনিয়োগ, রেমিট্যান্স ও অ্যাপভিত্তিক সেবাসহ সব ধরনের শরীয়াহভিত্তিক ব্যাংকিং সুবিধা গ্রহণের জন্য গ্রাহকদের প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসার শায়খুল হাদীস মুফতি তৈয়ব।

সর্বশেষ পাওয়া সংবাদ