বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৫ আগস্টের গণঅভ্যুত্থান গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক বিজয়: প্রধানমন্ত্রী ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ দুই বছরেও উদ্ধার হয়নি ৪ আগস্টের অবৈধ অস্ত্র, ৯ মামলার মধ্যে ৩টির চার্জশিট নোয়াখালীতে ডাকাতির তিন দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার ভারত থেকে এলো ৯ টন কাঁচামরিচ নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
advertisement
কর্পোরেট

এআইইউবি জব ফেয়ারে আইএফআইসি ব্যাংকের অংশ গ্রহণ

কর্পোরেট ডেস্ক: শিক্ষাজীবন থেকে পেশাগত জীবনে উত্তরণের সেতুবন্ধনের যাত্রায় বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অনস্বীকার্য। তরুণদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ক্যারিয়ারের সঠিক পথ নির্ধারণে সহায়তার লক্ষ্যে আইএফআইসি ব্যাংক অংশ নিয়েছে এআইইউবি জব ফেয়ার ২০২৪- এ। শনিবার (২১ ডিসেম্বর) আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাস প্রাঙ্গনে আয়োজিত দিনব্যাপী এ মেলাটি তরুণদের ক্যারিয়ার সুযোগ সন্ধানে একটি প্রাণবন্ত প্ল্যাটফর্ম হয়ে উঠে। এআইইউবি বোর্ড অফ ট্রাস্টি এর চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সদস্য মোছাঃ নাদিয়া আনোয়ার প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। দেশের ১২১টি স্বনাধন্য প্রতিষ্ঠানের অংশগ্রহণে জমজমাট এই মেলায় আাইএফআইসি ব্যাংকের দৃষ্টিনন্দন স্টল শিক্ষার্থীদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অব হিউম্যান রিসোর্স এন্ড লজিস্টিকস কে এ আর এম মোস্তফা কামাল। এ সময় আইএফআইসি ব্যাংকের হেড অব স্টাফিং অ্যান্ড রির্সোস প্লানিং শেখ মনজুরুল হক-এর নেতৃত্বে অভিজ্ঞ কর্মীরা
চাকরি প্রত্যাশী ও শিক্ষার্থীদের ব্যাংকিং ক্যারিয়ার সর্ম্পকে সম্যক ধারণা প্রদান করেন। স্টলে চাকরি প্রার্থীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ এবং ব্যাংকের নিয়োগ প্রক্রিয়া, পদোন্নতি নীতি ও অন্যান্য ক্যারিয়ার সম্ভাবনা সর্ম্পকে বিস্তারিত তথ্য প্রদান করা হয়।

উল্লেখ্য ১৪০০ এর বেশি শাখা-উপশাখা নিয়ে দেশের বৃহত্তম আইএফআইসি ব্যাংক সাম্প্রতিক বছরগুলোতে দেশের অন্যতম শীর্ষ নিয়োগদাতা প্রতিষ্ঠান হিসেবে সাফল্যের সাথে কাজ করে চলেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ