বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী
advertisement
কর্পোরেট

সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল শাখার উদ্যোগে গত ১৯ ডিসেম্বর গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ফোরকানুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুল হান্নান খান ও মোঃ নাজমুস সায়াদাত। প্রিন্সিপাল শাখার ব্যবস্থাপক এম এ মোতালেব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সমাবেশে তিন শতাধিক গ্রাহক যোগ দেন এবং তারা ব্যাংকের সেবায় সন্তোষ প্রকাশ করেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ফোরকানুল্লাহ বলেন, সম্মানিত গ্রাহকদের ব্যাংকিং সেবা প্রদানই আমাদের লক্ষ্য। গ্রাহকগণ যেন তাৎক্ষনিক তাঁদের চাহিদা মোতাবেক সেবা পান সেলক্ষ্যে আমরা বদ্ধ পরিকর। আমরা লক্ষ্য করছি আমাদের বিভিন্ন শাখায় নগদ টাকা জমার পরিমাণ প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।

আবদুল হান্নান খান বলেন ব্যাংকের সুশাসনের যে ঘাটতি ছিল তা দূর হয়েছে। বাংলাদেশ ব্যাংক নতুন পরিচালনা পর্ষদ দিয়েছে। তাঁদের সুযোগ্য নেতৃত্বে সকল পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে। তিনি গ্রাহকদের সোশ্যাল ইসলামি ব্যাংকের প্রতি আস্থা রাখার আহবান জানান।

মোঃ নাজমুস সায়াদাত বলেন, গ্রাহকদের মাঝে যে আস্থার সংকট ছিল তা ইতোমধ্যে কেটে গিয়েছে, সম্মানিত গ্রাহকগণ এভাবে আমাদের পাশে থাকলে আমরা তাঁদের প্রত্যাশিত সেবা দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ।

সর্বশেষ পাওয়া সংবাদ