বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী
advertisement
কর্পোরেট

এনআরবিসি ব্যাংকের বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: এনআরবিসি ব্যাংক পিএলসি’র বার্ষিক ঝুঁকি সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়ালি অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো: রবিউল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপব্যবস্থাপনা পরিচালক ও সিসিও কবীর আহমেদ। সম্মেলনে একটি টেকসই ও কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনার উপর গুরুত্ব দিয়ে বক্তব্য দেন উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও হারুনুর রশিদ, উপব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো হুমায়ুন কবির, আইসিসি বিভাগের প্রধান মোহাম্মদ হাজ্জাজ বিন মাহফুজ, রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের প্রধান ও সিআরও সিরাজুল আমিন আহমেদ, ট্রেজারি বিভাগের প্রধান মো: আব্দুল গফুর রানা।

এসময়, অনলাইনে প্রধান কার্যালয়ের শীর্ষ নির্বাহীবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, অঞ্চল প্রধানগণ এবং শাখা-উপশাখার ম্যানেজার এবং অপারেশন ম্যানেজারগণ উপস্থিত ছিলেন।

ব্যাংকের সকল পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে বিভিন্ন ধরনের ঝুঁকি সম্পর্কে সচেতনতা সৃষ্টি করে তা নিয়ন্ত্রণের কার্যকরী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এনআরবিসিকে টেকসই ব্যাংক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ