বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী
advertisement
কর্পোরেট

সোশ্যাল ইসলামী ব্যাংকের শ্রীনগর শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: সোশ্যাল ইসলামী ব্যাংকের শ্রীনগর শাখার উদ্যোগে বুধবার (১৮ ডিসেম্বর,২০২৪) গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ফোরকানুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজমুস সায়াদাত।

শ্রীনগর শাখার ব্যবস্থাপক মোঃ লোকমান হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের শরী’আহ সুপারভাইজরী কমিটি সেক্রেটারিয়েটের প্রধান সৈয়দ জয়নাল আবেদীন এবং মার্কেটিং ও ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান সামিয়া তাহসিন। সমাবেশে দুই শতাধিক গ্রাহক যোগ দেন এবং তারা ব্যাংকের সেবায় সন্তোষ প্রকাশ করেন। সমাবেশে উপস্থিত গ্রাহকগণ সোশ্যাল ইসলামী ব্যাংক-কে এগিয়ে নিতে তাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ফোরকানুল্লাহ বলেন, গ্রাহক সন্তুষ্টিই আমাদের বড় চালিকা শক্তি। তাই চলমান পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের সহায়তায় আমরা আমাদের গ্রাহকদের সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করে যাচ্ছি। সোশ্যাল ইসলামী ব্যাংক এখন ঘুরে দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি সবাইকে এসআইবিএল এর উপর আস্থা রেখে পূর্বের ন্যায় ব্যাংকিং কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজমুস সায়াদাত এই ব্যাংকের প্রতি আস্থা রাখার জন্য গ্রাহকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং নির্বিঘ্নে ব্যাংকিং সেবা গ্রহণের আহ্বান জানান।

সর্বশেষ পাওয়া সংবাদ