বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী
advertisement
কর্পোরেট

ইসলামী ব্যাংকের মধুবাগ উপশাখা উদ্বোধন


কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মৌচাক শাখার অধীন মধুবাগ উপশাখা বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর, ২০২৪) রাজধানীর মধুবাগে উদ্বোধন করা হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ উপশাখার উদ্বোধন করেন। ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও ঢাকা সেন্ট্রাল জোন প্রধান মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাওলানা সাদিকুর রহমান আযহারী। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও মৌচাক শাখাপ্রধান ড. মোঃ আশরাফ আলী এবং ধন্যবাদ জ্ঞাপন করেন মধুবাগ উপশাখা ইনচার্জ মুহাম্মদ আনোয়ারুল কবির।

অনুষ্ঠানে গ্রাহক ও আমন্ত্রিত অতিথিবৃন্দের পক্ষ থেকে বক্তব্য দেন ব্যবসায়ী মোঃ নাসির উদ্দিন, কাজী মোহাম্মদ দাউদ ও ফারুক আহমেদ ভুঁইয়া, সাংবাদিক মোঃ আবুল হোসেন চৌধুরী, সমাজসেবক আবদুল হাই সবুজ, নাজমুল হক মাসুম, খন্দকার রুহুল আমিন ও মোঃ ইউসুফ আলী মোল্লা এবং শেরেবাংলা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ফেরদৌস আরা রাজ্জাকী। স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথির ভাষণে বলেন, ৪২ বছরের পথচলায় ইসলামী ব্যাংক দেশের প্রত্যন্ত অঞ্চলে শরী’আহ ভিত্তিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে সক্ষম হয়েছে। বর্তমানে ২ কোটি ৪৫ লাখ গ্রাহক সরাসরি ইসলামী ব্যাংকে হিসাব পরিচালনা করছে। আর্থিক পরিষেবা প্রদানের পাশাপাশি মানবকল্যাণ ও সমাজ উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করার মাধ্যমে ইসলামী ব্যাংক গণমানুষের কাছে ইতিবাচক পরিচিতি লাভ করেছে। তিনি আরও বলেন, ইসলামী ব্যাংকের শাখায় প্রদত্ত সকল সেবা উপশাখাগুলোতেও প্রদান করা হয়। তিনি মধুবাগ এলাকার জনগোষ্ঠীর চাহিদা ও গুরুত্ব বিবেচনা করে ইসলামী ব্যাংকের গুণগত ও মানসম্মত ব্যাংকিং সেবা প্রদান করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেন।

সর্বশেষ পাওয়া সংবাদ