বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাসের পর এবার বাড়লো লঞ্চ ভাড়া ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩
advertisement
কর্পোরেট

এডিএন টেলিকমের ২১তম এজিএম অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এডিএন টেলিকম লিমিটেডের ২১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) শেয়ারবাজারে তালিকাভুক্তির পর এটি ছিল কোম্পানির প্রথম হাইব্রিড এজিএম যেখানে সরাসরি ও অনলাইনে অংশগ্রহণের সুযোগ ছিল।

সভার সভাপতিত্ব করেন পরিচালক পর্ষদের চেয়ারম্যান আসিফ মাহমুদ। এতে পরিচালকদের মধ্যে মো. মঈনুল ইসলাম, মো. মাহফুজ আলী সোহেল ও ওয়াকার আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া ছিলেন ইন্ডিপেন্ডেন্ট পরিচালক মো. মারুফ, ব্যবস্থাপনা পরিচালক হেনরি হিলটন। উপদেষ্টাদের মধ্যে ছিলেন মো. জিয়াউল হক খন্দকার ও শাহরিয়ার আকবর চৌধুরী এবং প্রধান অর্থ কর্মকর্তা মো. নাজিম উদ্দিন, এফসিএ।

সভাটি পরিচালনা করেন কোম্পানির সেক্রেটারি মো. মনির হোসেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক হেনরি হিলটন।

বার্ষিক এই সাধারণ সভায় কোম্পানির ২০২৩-২৪ অর্থ বছরের কার্যক্রম এবং ২০২৩-২৪ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন নিয়ে বিশদ আলোচনা হয়। সভায় চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং কোম্পানির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।

সভায় শেয়ারহোল্ডারগণ, সরাসরি ও ভার্চুয়াল মাধ্যমে অংশগ্রহণ করেন। শেয়ারহোল্ডাররা মূল্যবান পরামর্শ ও ইতিবাচক মতামত দেন। তারা কোম্পানির চলমান উদ্যোগ ও সামগ্রিক কার্যক্রমের প্রশংসা করেন।

উক্ত সভায় শেয়ারহোল্ডাররা ২০২৩-২৪ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী ও ডিরেক্টরস রিপোর্ট অনুমোদন করেন। এছাড়া ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার প্রস্তাবেরও অনুমোদন দেন।

সমাপনী বক্তব্যে কোম্পানি সেক্রেটারি মো. মনির হোসেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি শেয়ারহোল্ডার, অংশীদার, নিয়ন্ত্রক সংস্থা, শুভানুধ্যায়ী এবং আমন্ত্রিত অতিথিদের প্রাণবন্ত অংশগ্রহণ ও অব্যাহত সমর্থনের প্রশংসা করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ