বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাসের পর এবার বাড়লো লঞ্চ ভাড়া ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩
advertisement
কর্পোরেট

চাঁদপুরে প্রবাস মেলায় প্রবাসীদের ঋণ দিল এনআরবিসি ব্যাংক

কর্পোরেট ডেস্ক: আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে প্রবাস মেলার আয়োজন করে চাদপুর জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস।

বুধবার (১৮ ডিসেম্বর ২০২৪) আয়োজিত মেলায় ৬ জন প্রবাসীকে সর্বমোট ২ কোটি ১১ লাখ টাকা ঋণ প্রদান করেছে এনআরবিসি ব্যাংক। প্রধান অতিথি হিসেবে ঋণের চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। এসময় অনুষ্ঠানের সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী, এনআরবিসি ব্যাংকের চাঁদপুর অঞ্চলের প্রধান মোহাম্মদ ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ঋণ গ্রহীতারা হলেন মনিরুল ইসলাম, মাজেদা আক্তার, নার্গিস, তাসলিমা বেগম, নুরজাহান বেগম ও আইয়ুব আলী। প্রবাসীদের বিভিন্ন প্রয়োজন মেটাতে এনআরবিসি ব্যাংক ‘প্রবাস বন্ধু’ নামক কর্মসূচি করেছে। এই প্রকল্পের আওতায় ইতোমধ্যে ১ হাজার ৮৩৫ জন প্রবাসীর পরিবারের সদস্যদের নামে ১৩১ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। এরমধ্যে চাঁদপুরে সবচেয়ে বেশি প্রবাস বন্ধু ঋণ বিতরণ করা হয়েছে। প্রবাস মেলায় এনআরবিসি ব্যাংক স্টল স্থাপন করে প্রবাসী ও তাদের আত্মীয়-স্বজনদেরকে ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স প্রেরণে উৎসাহিত করা এবং ব্যাংকিং সেবা সম্পর্কে অবহিত করা হয়

সর্বশেষ পাওয়া সংবাদ