বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
শিরোনাম
এনবিআরের রাজস্ব আদায়ে ঘাটতি ৮৭ হাজার ৫২৭ কোটি টাকা দেশের বাজারে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? দিল্লিতে গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য, ঢাকার ক্ষোভ প্রকাশ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে : প্রধানমন্ত্রী আইসিএসবি’র প্রেসিডেন্ট হলেন মোহাম্মদ শাহজাহান জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৫ আগস্টের গণঅভ্যুত্থান গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক বিজয়: প্রধানমন্ত্রী ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ
advertisement
কর্পোরেট

আলমডাঙ্গা-বালিয়াডাঙ্গীতে এনআরবিসি ব্যাংকের উপশাখার উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: সমৃদ্ধির পথধরে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ও ঠাকুরগাঁও-এর বালিয়াডাঙ্গীতে এনআরবিসি ব্যাংকের উপশাখার উদ্বোধন করা হয়েছে।

আলমডাঙ্গা উপশাখার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো: রবিউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা বণিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার আবদুল্লাহ আল মামুন, বিশিষ্ট ব্যবসায়ী রকনুজ্জামান, ইমদাদুল হক হিমেল, রহমান মুকুল, শহিদুল কাউনিয়া টিলু, কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক এসকে মোশাররফ আলী, হাটগোপালপুর শাখার ব্যবস্থাপক জামাল উদ্দিন, চুয়াডাঙ্গা শাখার ব্যবস্থাপক মো: ইকবাল হোসেন ও রাজবাড়ী শাখার ব্যবস্থাপক মো: জাবির হোসেন।

একই দিনে ঠাকুরগাঁও-এর বালিয়াডাঙ্গী উপশাখার উদ্বোধন করেন পঞ্চগড় হাইওয়ে শাখার ব্যবস্থাপক রাকিবুল হাসান।

উভয় অনুষ্ঠানে ব্যাংকের উর্দ্ধতন কর্মকর্তাগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ