বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাসের পর এবার বাড়লো লঞ্চ ভাড়া ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩
advertisement
কর্পোরেট

সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে মেটলাইফ বাংলাদেশের সিইওর সৌজন্য সাক্ষাৎ

কর্পোরেট ডেস্ক: বীমা ও আর্থিক খাতের অন্যতম প্রতিষ্ঠান মেটলাইফ বাংলাদেশের সিইও আলাউদ্দিন আহমাদ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান এম.এ. কাশেম মহোদয়ের সঙ্গে ব্যাংকের প্রধান কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নূরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন এই বৈঠকে উপস্থিত ছিলেন।

এই বৈঠকের মূল লক্ষ্য ছিল আর্থিক ও বীমা খাতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অগ্রগতি ও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করা। বৈঠকে উভয় পক্ষ তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের সেবার মান বৃদ্ধি, উদ্ভাবনী সমাধান প্রদান এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে অবদান রাখার প্রতি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান এম. এ. কাশেম মেটলাইফের সঙ্গে এই আলোচনা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মন্তব্য করেন, যা আর্থিক খাতে নতুন উদ্ভাবনী সেবা ও সুযোগ সৃষ্টিতে সহায়ক হবে। তিনি আরো বলেন, সাউথইস্ট ব্যাংক সবসময় গ্রাহক সন্তুষ্টি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। মেটলাইফের মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা এই লক্ষ্য পূরণে আরও গতিশীলতা আনবে।

সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নূরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন ব্যাংকের উদ্ভাবনী সেবা এবং গ্রাহককেন্দ্রিক কার্যক্রমের উপর আলোকপাত করেন। অন্যদিকে, মেটলাইফ বাংলাদেশের সিইও আলাউদ্দিন আহমাদ বীমা খাতের ডিজিটালাইজেশন এবং গ্রাহকসেবার উন্নয়নের বিষয়ে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

সাউথইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী এবং মাছুম উদ্দিন খান এবং মেটলাইফ বাংলাদেশের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ডিস্ট্রিবিউশন অফিসার জাফর সাদেক চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আলা উদ্দিন, পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান এবং ভাইস প্রেসিডেন্ট মনিরুল ইসলাম সহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ