বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
শিরোনাম
সার্কভুক্ত দেশের শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের ঘোষণা জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলরের ভারতীয় ভিসার নামে প্রতারণা থেকে সাবধান: হাইকমিশনের বিশেষ সতর্কতা চালু হলো ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’: অনলাইনে যেভাবে মিলবে টিকিট অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই বেনাপোল চেকপোস্টে স্বর্ণেবারসহ যাত্রী আটক এনবিআরের রাজস্ব আদায়ে ঘাটতি ৮৭ হাজার ৫২৭ কোটি টাকা দেশের বাজারে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? দিল্লিতে গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য, ঢাকার ক্ষোভ প্রকাশ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে : প্রধানমন্ত্রী আইসিএসবি’র প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহান
advertisement
কর্পোরেট

ইউনিয়ন ব্যাংক পিএলসি এর নবগঠিত নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ইউনিয়ন ব্যাংক পিএলসি-এর নবগঠিত নির্বাহী কমিটির ৩য় সভা বুধবার (১১ ডিসেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়, গুলশান-১, ঢাকায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন ব্যাংক পিএলসি. এর নির্বাহী কমিটির সম্মানিত চেয়ারম্যান মুঃ ফরীদ উদ্দীন আহমদ।

উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির সদস্য মোঃ হুমায়ুন কবীর ও ড. শহিদুল ইসলাম জাহীদ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শফিউদ্দিন আহমেদ এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম।

সভায় ব্যাংকের বিভিন্ন পর্যায়ের গ্রাহকদের সাথে সাম্প্রতিক মতবিনিময় নিয়ে তাঁদের পরামর্শ, আগ্রহ ও ব্যাংকের প্রতি সহমর্মিতা প্রকাশ করার জন্য গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এ জাতীয় প্রোগ্রাম পর্যায়ক্রমে অতিদ্রুত সকল শাখায় আয়োজন করার জন্য ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। এছাড়া সভায় ব্যাংকের সকল প্রকার ব্যবসা-বাণিজ্য স্বাভাবিকভাবে চালু করার জন্য পরামর্শ দেওয়া হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ