বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
শিরোনাম
সার্কভুক্ত দেশের শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের ঘোষণা জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলরের ভারতীয় ভিসার নামে প্রতারণা থেকে সাবধান: হাইকমিশনের বিশেষ সতর্কতা চালু হলো ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’: অনলাইনে যেভাবে মিলবে টিকিট অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই বেনাপোল চেকপোস্টে স্বর্ণেবারসহ যাত্রী আটক এনবিআরের রাজস্ব আদায়ে ঘাটতি ৮৭ হাজার ৫২৭ কোটি টাকা দেশের বাজারে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? দিল্লিতে গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য, ঢাকার ক্ষোভ প্রকাশ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে : প্রধানমন্ত্রী আইসিএসবি’র প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহান
advertisement
কর্পোরেট

গ্লোবাল ইসলামী ব্যাংকের আমানত সংগ্রহ সপ্তাহ-২০২৪ উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: “আপনার বিশ্বাসই আমাদের সম্পদ। একসাথে এগিয়ে যাই সমৃদ্ধির পথে”-এই শ্লোগানকে সামনে রেখে গ্লোবাল ইসলামী ব্যাংকের আমানত সংগ্রহ সপ্তাহ-২০২৪ উদ্বোধন করা হয়। প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

এ উপলক্ষ্যে এক বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন বলেন, বাংলাদেশ ব্যাংকের তারল্য সহায়তায় এবং ব্যাংকের কর্মকর্তাদের নিরলস প্রচেষ্টায় ব্যাংক এখন ঘুরে দাঁড়াচ্ছে। এই আমানত সংগ্রহ সপ্তাহ সেই প্রচেষ্টারই একটা অংশ। সকল গ্রাহককে ব্যাংকের উপর আস্থা রেখে বিশ^স্ত ব্যাংকিং সেবা প্রসারে সহায়তা করার জন্য তিনি অনুরোধ জানান।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত ব্যাংকের সার্বিক উন্নয়নে কাজ করার জন্য এবং ক্যাম্পেইন সফল করার জন্য সকল কর্মকর্তাদের আহবান জানান। এসময় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিউর রহমান জেহাদ, উপ ব্যবস্থাপনা পরিচালক সামি করিম এবং বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শাখা ব্যবস্থাপক ও উপশাখা ইন-চার্জগণ অনলাইনে যুক্ত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ